Transgenders Attack And Beat RPF: যাত্রীরা অভিযোগ করেন, কিছু রূপান্তরকামী যাত্রীদের কাছ থেকে জোর করে টাকা তুলছে এবং টাকা না দিলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করছে। সেই অভিযোগের ভিত্তিতেই ইনসপেকটর অভিযুক্তদের সতর্ক করেন এবং জানান, পুনরায় অভিযোগ পাওয়া গেলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তরপ্রদেশের দিওরিয়া সদর রেলস্টেশনে রবিবার গভীর রাতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগ, ট্রেন যাত্রীদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় করার ঘটনায় অভিযুক্ত একদল রূপান্তরকামী প্ল্যাটফর্মে আরপিএফ ইনসপেকটরকে ঘিরে ধরে আক্রমণ করে। পরে স্থানীয় ব্যবসায়ী ও কয়েকজন সাহসী যাত্রীর হস্তক্ষেপে ওই ইনসপেকটরকে রক্ষা করা সম্ভব হয়। সেই ভিডিয়ো ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
পুলিস জানিয়েছে, এই ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আরও অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। সূত্রের খবর, রবিবার রাতে আরপিএফ ইনসপেকটর আস মহম্মদ ও তাঁর সহকর্মীরা দিওরিয়া স্টেশনে অবধ-আসাম এক্সপ্রেসে তল্লাশি চালাচ্ছিলেন। রূপান্তরকামীদের অত্যাচারের অভিযোগ শুনে তাদের সতর্কও করেন।
#देवरिया- रेलवे स्टेशन पर देर रात किन्नरों का हंगामा,
— एक भारत श्रेष्ठ भारत (@up52deo) September 1, 2025
RPF इंस्पेक्टर आस मोहम्मद को दौड़ा-दौड़ाकर पीटा, यात्रियों से अवैध वसूली का आरोप, RPF दफ़्तर में भी तोड़फोड़,दो किन्नर पुलिस हिरासत में।
मामला – प्लेटफार्म नंबर 01, सदर स्टेशन।@DeoriaPolice @RailMinIndia @AdgGkr @CMOfficeUP pic.twitter.com/7Mk7lq3fku
কিন্তু সেই সতর্কবার্তার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, কয়েক মিনিটের মধ্যেই একদল রূপান্তরকামী প্ল্যাটফর্ম নম্বর ১-এ জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। তারা যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার তো বটেই, আরপিএফ ইনসপেকটের ওপরও হামলা চালায়। বর্তমানে ঘটনার তদন্ত চলছে এবং স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ।
এরপর রূপান্তরকামীরা আরপিএফ অফিসে ঢুকে ভাঙচুর চালায়। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় যাত্রী ও স্টেশনের কিছু সাহসী ব্যবসায়ী পুলিশকে সহযোগিতা করে। তাঁদের চ্যালেঞ্জের মুখে পড়ে হামলাকারীরা শেষ পর্যন্ত সরে যায় এবং ইন্সপেক্টরের প্রাণ রক্ষা পায়।
ঘটনার জেরে স্টেশনে দীর্ঘ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে জিআরপি ঘটনাস্থলে পৌঁছয়। তবে তার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। ইতিমধ্যেই দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)