)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিক্কির বাড়ির ভিতরেই অন্য কাহিনি। বিস্ফোরক অভিযোগ করেছেন নিক্কির বউদি মিনাক্ষী। যৌতুকের দাবি নিকি ভাটিকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে (Noida Dowry Incident)। কন্যাকে হারিয়ে শোকস্তব্ধ পরিবার, সেখানেই এবার নিকি ভাটির (Nikki Bhati) পরিবারের বিরুদ্ধেও পণের জন্য অত্যাচারের অভিযোগ উঠল। নিক্কি ভাটির বৌদি অর্থাৎ তাঁর দাদার স্ত্রী অভিযোগ করেছেন, নিক্কির মতোই তাঁকেও পণ ও যৌতুকের জন্য অত্যাচার সহ্য করতে হয়েছে।
মীনাক্ষীর বাড়ি পল্লা গ্রামে। ২০১৬ সালে নিক্কির দাদা রোহিতের সঙ্গে বিয়ে হয় তাঁর। অভিযোগ, বিয়ের সময় তাঁর পরিবার একটি মারুতি সুজুকি সিয়াজ গাড়ি পণ হিসেবে দেয়। কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা গাড়িটিকে 'অশুভ' বলে বিক্রি করে দেয়। মীনাক্ষীর আরও অভিযোগ, ওই গাড়ি বিক্রি করে দেওয়ার পর তাঁর শ্বশুরবাড়ির লোকজন তাঁর বাপের বাড়ির লোকজনের কাছে একটি নতুন স্করপিও এসইউভি মডেল এবং নগদের দাবি জানান।
সেই দাবি পূরণ না করায় মীনাক্ষীকে তাঁর বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। কাঁদতে কাঁদতে মীনাক্ষী অভিযোগ করেন, ‘‘আমার স্বামী রোহিত, কাঞ্চন, নিকি এবং তাদের মা একসঙ্গে আমাকে মারধর করত। কাঞ্চন, নিকি আমাকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দিত, বলত যে চলে যাও, আমার ভাই অন্য কোথাও বিয়ে করবে। ২০২০ সালে যখন আমি তাদের বিরুদ্ধে যৌতুক হয়রানির মামলা দায়ের করি, পারিবারিক মীমাংসার পর তা প্রত্যাহার করা হয়, কিন্তু তারা আবার আমাকে হয়রানি শুরু করে।’’
জানা গেছে, বিষয়টি গ্রামের পঞ্চায়েতে ওঠে। সেখানে প্রস্তাব দেওয়া হয়, হয় নিক্কির পরিবার ৩৫ লক্ষ টাকা ফিরিয়ে দেবে মীনাক্ষীর পরিবারকে, যাতে তিনি আবার বিয়ে করতে পারেন, অথবা তাঁকে আবার শ্বশুরবাড়িতে ফিরিয়ে নিতে হবে। যদিও নিকির ভাই রোহিত তাঁর স্ত্রীর সম্পর্কে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, 'আমি এই বিষয়ে কথা বলতে চাই না। এগুলি নিছক অভিযোগ।'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)