)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবছরই কেন্দ্র আনছে ই-আধার মোবাইল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আধার আপডেট হবে খুব সহজেই। পাশাপাশি, কোনও ডক্যুমেন্ট দেওয়া, অল্প রদবদল করা যাবে খুব সহজেই। পাশাপাশি আধার থাকবে মোবাইলের মধ্যে।
বহু মানুষ এখন জানেনই না যে তাদের আধার আপডেট করা উচিত। কোনও ক্ষেত্রে ছবি, কোথায় ছোটখাটো তথ্য আপডেট করতে হয়। আর তা করতে গিয়ে ঘেমে যান সাধারণ মানুষজন। আধার সেন্টার খুঁজে বের করা থেকে শুরু করে লাইন দিয়ে কাজ করানো এক বিশাল ঝক্কি। ই-আধার আসার ফলে আধার আপডেট হয়ে যাবে খুব সহজেই। পাশাপাশি গোটা প্রক্রিয়াটা থাকবে আপনার হাতের মুঠোয়। অর্থাত্ জন্ম তারিখ, নাম, ফোন নম্বর, ঠিকানা বদল করা যাবে কয়েক মুহূর্তেই। আধার সেবা কেন্দ্রে যাওয়ার দরকার নেই।
এই অ্যাপের মাধ্যমেই পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, বার্থ সার্টিফিকেট ভেরিফিকেশন হয়ে যাবে সহজেই। সূত্রের খবর এবছর শেষ নাগাদ এই অ্যাপ বাজারে চলে আসবে। নামানো যাবে অ্য়ান্ড্রয়েড ও আইওএ থেকে।
উল্লেখ্য, আধার আপডেটের জন্য নতুন চার্জ চালু করেছে UIDAI। গত ১ অক্টোবর থেকে নতুন চার্জ চালু হয়েছে। এই হার ২০২৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বলবত থাকবে। গত ৫ বছরের এটাই প্রথম নিয়মে বড় রদবদল ইউআইডিএআইয়ের।
কীভাবে কাজ করবে ই-আধার? এই অ্যাপের মাধ্যমে সরাসরি যোগাযোগ হয়ে যাবে সরকারি ডেটাবেসের সঙ্গে। এর ফলে আধারের আপডেট অনেক দ্রুত হবে। পাশাপাশি এতে ডেটা প্রাইভেসিও বাড়বে।
সরকারের নতুন নিয়মে নতুন আধার তৈরি করতে কোনও টাকা লাগবে না। তবে ৫ বছরের কম বয়সী শিশুদের আধার বের করতে লাগবে ৭৫ টাকা, পাশাপাশি ৫ বছরের উপরের শিশুদের আধার তৈরির জন্য লাগবে ১২৫ টাকা। বায়োমেট্রিক আপডেটের জন্য লাগবে ১২৫ টাকা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)