Bhopal Shocker: প্রেমিকার ভালো চাকরি! বেকারত্বের জ্বালায়-হিংসায় খু*ন লিভ-ইন পার্টনারের! ২ দিন ধরে দে*হের সঙ্গেই প্রেমিক...

Unemployed Bhopal Man Kills Live In Partner: বেকার শচীন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রেমিকাকে ঋতিকাকে সন্দেহ করতে শুরু করেন... খুনের পর প্রেমিকার দেহ বিছানায় রেখে তার সঙ্গেই...

সুদেষ্ণা পাল | Updated By: Jul 1, 2025, 06:27 PM IST
Bhopal Shocker: প্রেমিকার ভালো চাকরি! বেকারত্বের জ্বালায়-হিংসায় খু*ন লিভ-ইন পার্টনারের! ২ দিন ধরে দে*হের সঙ্গেই প্রেমিক...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিজের চাকরি নেই। নিজে বেকার। অথচ প্রেমিকা একটি বেসরকারি সংস্থায় চাকরি করে। ভালো রোজগার করে। বেকার প্রেমিকের সন্দেহ হল, কোম্পানির বসের সঙ্গে হয়তো সম্পর্কে জড়িয়েছে তাঁর প্রেমিকা। একদিকে নিজের বেকারত্বের হতাশা, অন্যদিকে সম্পর্কে সন্দেহ-হিংসা থেকেই লিভ-ইন পার্টনারকে খুন করলেন এক যুবক (Unemployed Man Kills Partner)। খুনের পর দেহ ঘরের মধ্যে লুকিয়েও রাখলেন ২ দিন ধরে। এমনকি প্রেমিকার নিথর দেহের পাশেই ঘুমালেন ২ দিন ধরে। হাড়হিম করে দেওয়া এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে (Bhopal Shocker)। 

Add Zee News as a Preferred Source

অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করেছে পুলিস। ধৃতের নাম শচীন। বেকার শচীন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রেমিকাকে ঋতিকাকে সন্দেহ করতে শুরু করেন যে তাঁর বসের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। সেই সন্দেহ থেকেই ভোপালের গায়ত্রী নগরের বাসিন্দা ২৯ বছরের ঋতিকা সেনকে শ্বাসরোধ করে খুন করেন তাঁর লিভ-ইন পার্টনার ৩২ বছর বয়সী শচীন রাজপুত। খুনের পর প্রেমিকার দেহ একটি কম্বলে মুড়িয়ে রেখে দেন। দু রাত ধরে মদ্যপান করে সেই দেহের পাশেই ঘুমান শচীন।

শেষে মদ্যপ অবস্থায় এক বন্ধুর কাছে খুনের কথা স্বীকার করেন অভিযুক্ত শচীন। সেই বন্ধু-ই পুলিসকে খবর দেন। খবর পেয়ে বাজারিয়া পুলিস ভাড়া বাড়িতে পৌঁছয়। বিছানার উপর থেকে কম্বলে মোড়ানো ঋতিকার পচাগলা দেহ উদ্ধার করে। জানা গিয়েছে, শচীন ও ঋতিকা সাড়ে ৩ বছর ধরে লিভ-ইন সম্পর্কে ছিলেন। ঋতিকা বিবাহিতা ছিলেন। তাঁর ২ সন্তানও রয়েছে। প্রায় ৯ মাস আগে ঋতিকা ও শচীন গায়ত্রী নগরে আসেন। তারপর ঋতিকার চাকরি থাকলেও, শচীন কোনও রোজগার করতেন না।

আরও পড়ুন, Telangana factory blast: কেউ ঝলসে গলে গেল! কেউ ১০০ মিটার দূরে উড়ে গিয়ে পড়ল! ওষুধ কোম্পানির কারখানায় ভয়ংকর বিস্ফোরণ...

আরও পড়ুন, Dowry Torture: বিয়েতে যৌতুক ৮০০ গ্রামের ১০০ সোনার গয়না, ৭০ লাখের ভলভো গাড়ি! তাও পণের অত্যাচার! সদ্য বিবাহিতা তরুণী শেষে...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.