Meghalaya Honeymoon case: 'একাই মাঝরাতে দোকানে এসে সোনম কাঁদতে কাঁদতে ফোন চায়!', ধাবা মালিকের চাঞ্চল্যকর বয়ান...

Raja and Sonam Raghuvanshi Case: অসমর্থিত সূত্রের খবর অনুযায়ী, সোনম উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এক ধাবায় যায়। সেখানে থেকেই পুলিস তাকে কীভাবে গ্রেফতার করেন। ধাবার মালিক জানান, 'রাত প্রায় ১টার সময় সোনম দোকানে এসে কাঁদছিল। সে আমাকে এসে বলে যে তাকে বাড়িতে ফোন করতে হবে। তাই আমি তাকে আমার ফোন দিয়েছিলাম। তারপর সে ফোন করে।'

সৌমিতা খাঁ | Updated By: Jun 9, 2025, 02:17 PM IST
Meghalaya Honeymoon case: 'একাই মাঝরাতে দোকানে এসে সোনম কাঁদতে কাঁদতে ফোন চায়!', ধাবা মালিকের চাঞ্চল্যকর বয়ান...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেঘালয়ে হানিমুনকাণ্ডের(Meghalaya Honeymoon) তদন্তে ধীরে ধীরে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। ইন্দোরের রাজা রঘুবংশীর(Raja Raghuvanshi) খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁর স্ত্রী সোনমকে(Sonam Raghuvanshi)। সোনমই নাকি তিনজন কনট্র্যাক্ট কিলার দিয়ে খুনের পরিকল্পনা করে।

Add Zee News as a Preferred Source

অসমর্থিত সূত্রের খবর অনুযায়ী, সোনম উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এক ধাবায় যায়। সেখানে থেকেই পুলিস তাকে কীভাবে গ্রেফতার করেন। ধাবার মালিক জানান, 'সোনম আমাদের দোকানে এসে প্রথমে খাবার অর্ডার দিয়েছিলেন। তার আচরণ কিছুটা অস্বাভাবিক মনে হচ্ছিল। কিছুক্ষণ পর পুলিস এসে দোকানে ঢোকে এবং তাকে ধরে ফেলে। পরে জানতে পারি, সে একজন হত্যার মামলার প্রধান অভিযুক্ত।'

আরও পড়ুন:Mumbai Train Accident: ভয়ংকর! ভিড় ট্রেন থেকে লাইনে পড়ে গেলেন ১২ নিত্যযাত্রী, মৃত কমপক্ষে ৫...

তিনি আরও বলেন, 'রাত প্রায় ১টার সময় সোনম দোকানে এসে কাঁদছিল। সে আমাকে এসে বলে যে তাকে বাড়িতে ফোন করতে হবে। তাই আমি তাকে আমার ফোন দিয়েছিলাম। তারপর সে ফোন করে। আমি তাকে কাছাকাছি একটা চেয়ারের দিকে ইশারা করে বসতে বলি।'

যদিও পুলিস সূত্রে জানা গিয়েছে, সোনম নিজেই নন্দগঞ্জ পুলিস স্টেশনে গিয়ে আত্মসমর্পণ করেন। ইতোমধ্যে এখন তিনি পুলিসি হেফাজতে আছেন। আত্মসমর্পণের আগে সোনম নিজের ভাই গোবিন্দের সঙ্গে ফোনে কথা বলেন। এবং উত্তরপ্রদেশে তার অবস্থান সম্পর্কে জানায়।

আরও জানা গিয়েছে, সোনমের সঙ্গে রাজ কুশওয়াহা নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জেরেই এই পরিকল্পিত হত্যাকাণ্ড। রাজের সঙ্গে প্রেমের ম্পর্কের কথাও সোনম স্বীকার করে নেন বলে খবর পুলিস সূত্রে। খুনের ষড়যন্ত্রে রাজ কুশওয়াহাও জড়িত। পুলিস তাঁকেও গ্রেফতার করেছে। এই ঘটনায় মোট ৪জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:Meghalaya honeymoon case: রাজা খুনের মাস্টারমাইন্ড সোনমই! উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার নববধূ, মেঘালয় রহস্যের ইতি...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

About the Author

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

...Read More

.