Man Kills Twin Sister: ইঞ্জিনিয়ার ভাইকে সারাক্ষণ খোঁটা, রাগে যমজ বোনকে ৮৪ বার কুপিয়ে মাকে 'সারপ্রাইজ' হার্দিকের

UP Shocker: মাকে ফোন করে বলে, 'তোমার জন্য সারপ্রাইজ আছে।' অফিস থেকে মাকে বাড়ি নিয়ে গিয়ে ছুরির কোপ। গুরুতর জখম অবস্থায় মা নীলিমাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সৌমিতা খাঁ | Updated By: Mar 20, 2026, 12:14 PM IST
Man Kills Twin Sister: ইঞ্জিনিয়ার ভাইকে সারাক্ষণ খোঁটা, রাগে যমজ বোনকে ৮৪ বার কুপিয়ে মাকে 'সারপ্রাইজ' হার্দিকের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেরিয়ার ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিরোধের জেরে নিজের যমজ বোনকে নৃশংস খুন। শুধু তাই নয়, এরপর নিজের মাকেও ধারাল অস্ত্র দিয়ে আক্রমণ করে সে। ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি উত্তরপ্রদেশের মোরদাবাদের।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:Mob lynching: পথচলতি মহিলার গায়ে প্রস্রাব, ক্ষিপ্ত জনতা পিটিয়ে পিটিয়ে মেরেই ফেলল মদ্যপ যুবককে

অভিযুক্ত যুবকের নাম হার্দিক, পেশায় ইঞ্জিনিয়ার। জানা গিয়েছে, গত ৬ মার্চ কেরিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে বোন হিমাশিখার সঙ্গে তার তুমুল বচসা হয়। হার্দিক সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভিন ধর্মের মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল এবং তাকে বিয়ে করতে চেয়েছিল। পরিবারের দাবি, হার্দিক দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আসক্ত ছিল। বোন হিমাশিখা ও মা নীলিমা তাকে বারবার কেরিয়ারে মন দেওয়ার পরামর্শ দিতেন, যা নিয়ে ভাই-বোনের মধ্যে প্রায়ই মনোমালিন্য হত।

তদন্তকারীরা জানায়, ওইদিন বচসার জেরে হার্দিক একটি সবজি কাটার ছুরি নিয়ে হিমাশিখাকে আক্রমণ করে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, হিমাশিখার শরীরে ৮৪টি গভীর ক্ষত ছিল। বোনের মৃত্যুর পর হার্দিক তার মায়ের অফিসে যায়। সেখানে মাকে 'সারপ্রাইজ' দেওয়ার নাম করে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে। এরপর সে নিজের মায়ের ওপরও ঝাঁপিয়ে পড়ে। গুরুতর জখম অবস্থায় মা নীলিমাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি বিপদ থেকে মুক্ত বলে জানা গিয়েছে।

ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিস হার্দিককে গ্রেফতার করেছে। জেরায় হার্দিক স্বীকার করেছে যে, কেরিয়ার নিয়ে বারবার উপদেশ ও ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ তার মনে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি করেছিল। এই ঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন:Jaipur Murder: 'আমি দুটোকেই মেরে রেখে এসেছি', ৮ বছরের মেয়ে আর বউয়ের গলা কেটে রক্তমাখা তলোয়ার নিয়ে থানায় সুরজিত্‍

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

...Read More

.