)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সিঙাড়া নিয়ে ঝগড়া! সিঙাড়া নিয়ে ঝগড়ায় স্বামীকে পেটাল বউ থেকে শ্বশুরবাড়ির লোকজন। ভাইরাল হয়েছে বেধড়ক মারধরের সেই ভিডিয়ো।
বিয়ের পর বউকে নিয়ে শ্বশুরবাড়ি গিয়েছিলেন শিবম। নববিবাহিতা স্ত্রী সঙ্গীতা তাঁর স্বামী শিবমকে বলেন, সামোসা নিয়ে আসতে। সেইমতো সিঙাড়া আনতে বাড়ি থেকে বেরন শিবম। কিন্তু রাস্তায় শিবমের টাকা হারিয়ে যায়। ফলে খালি হাতে বাড়ি ফিরে আসেন শিবম। আর তারপরই শুরু হয় তীব্র তর্কাতর্কি।
অভিযোগ, সামোসা নিয়ে আসতে না পারায় স্বামী শিবমের উপর চড়াও হন তাঁর স্ত্রী সঙ্গীতা, শ্যালক থেকে শ্বশুরবাড়ির লোকজন। পুরো ঘটনাটি একটি পারিবারিক কলহের রূপ নেয়। অদ্ভূত এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পিলিভিট জেলায়।
সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শিবম জানিয়েছে, ঝগড়ার সময় তাঁর মাকেও মারধর করেন তাঁর শ্যালক। বেল্ট দিয়ে মারা হয় তাঁকে।এমনকি পরে এই নিয়ে খাপ পঞ্চায়েতও ডাকা হয়।
এই ঘটনায় শিবমের পরিবারের লোকেরা আহত হন। এই ঘটনায় পুলিসে অভিযোগ দায়ের করেন শিবম। অভিযোগের ভিত্তিতে পুলিস অভিযুক্ত আত্মীয়দের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)