)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছেলেটি একটি নালার ধারে খেলছিল, সেখান থেকেই কুমিরটি হঠাৎ উঠে আসে। তারপরই ছেলেকে টেনে নিচ্ছিল কুমির! ৪০ বছর বয়সী মায়া বাড়ির বাইরে ছেলে বীরুর চিৎকার শুনতে পান। বাইরে বেরিয়ে হাড়হিম দৃশ্য দেখে খালি হাতেই ঝাঁপিয়ে পড়ে। উত্তরপ্রদেশে বহরাইচ জেলার ধাকিয়া গ্রামে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা।
খবর অনুযায়ী, সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে৷ এই ঘটনায় ৪০ বছর বয়সী মায়া নামের এক যুবতী কুমিরের সঙ্গে খালি হাতে লড়ে নিজের পাঁচ বছর বয়সী সন্তান বীরুকে প্রাণে বাঁচান। এই ঘটনা জানাজানি হতে হুলুস্থুল চারিদিক। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় পাঁচ মিনিট ধরে চলে মায়ের সঙ্গে কুমিরের প্রাণপণ লড়াই। শুরুতে খালি হাতেই লড়াই করেন মায়া। এর পরে একটি লোহার রড নিয়ে কুমিরটিকে আঘাত করতে থাকেন মায়া।
সংবাদমাধ্যমে মায়া বলেন, কিছু না ভেবেই নালায় ঝাঁপ দিই। মাথা কাজ করছিল না। ভাগ্যিস একটা লোহার রড ছিল হাতের কাছে। যতক্ষণ না–পর্যন্ত কুমিরটা আমার ছেলেকে ছেড়েছে ততক্ষণ ওই রড দিয়ে আমি আঘাত কুমিরটাকে আঘাত করে গিয়েছি।
এক মায়ের সাহস ও জেদকে কুর্নিশ জানিয়ে বাহরাইচের ডিভিশনাল ফরেস্ট অফিসার (ডিএফও) রাম সিং যাদব বলেন, ‘কুমিরের আক্রমণে আহত হলেও এখন স্থিতিশীল রয়েছে শিশুটি।’ সেই সঙ্গে জানালেন, কুমিরটাকে ধরতে নালার সংযোগকারী তিনটি জায়গায় জাল পাতা হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)