)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্বামী-স্ত্রী মিলে নৃশংসভাবে খুন করল স্ত্রী-র প্রেমিককে। স্ক্রু ড্রাইভার, প্লাস দিয়ে মারা হয়, এমনকী হাত-পা ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। উত্তরপ্রদেশের সাম্ভল জেলায় স্বামী-স্ত্রীকে পুলিস আটক করেছে ৪৫ বছর বয়সী ওই ব্যক্তিকে নির্যাতন ও খুনের অভিযোগে। জাতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত দম্পতি রইস আহমেদ ও তার স্ত্রী সিতারা – খুনের আগে স্ক্রু ড্রাইভার ও প্লায়ার্সের মতো যন্ত্র দিয়ে নৃশংসভাবে নির্যাতন করেছিলেন।
মৃতের নাম আনিস (৪৫)। তদন্তে নেমে পুলিস জানতে পেরেছে, প্রতিবেশী মহিলার সঙ্গে মৃত ব্যক্তির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এদিকে মৃতের পরিবারের দাবি, কয়েক বছর আগে রইস আহমেদ ও তাঁর স্ত্রী সিতারাকে ৭ লক্ষ টাকা দিয়েছিল তাঁর ছেলে। সম্প্রতি বিয়ে ঠিক হয়েছিল তাঁর। তাই সেই টাকার প্রয়োজন ছিল। যা চাইতে বাড়িতে গিয়েছিল সে। অভিযোগ, সেখানেই প্রথমে তাঁকে বেধড়ক মারধর করা হয়, হাত-পা ভেঙে দেওয়া হয়, পোশাক ছিঁড়ে ফেলা হয় এবং তারপর চলে আরও নির্যাতন।
মৃতের বাবা মুস্তাকিম জানান, তার ছেলেকে নৃশংসভাবে খুন করা হয়েছে। তিনি বলেন, অভিযুক্তরা তার ছেলের হাত-পা ভেঙে দিয়েছে এবং তাকে কাপড় খুলে ফেলতে বাধ্য করেছে। মুস্তাকিম আরও জানান, ওই দম্পতি আনিসকে তাদের বাড়িতে ডেকেছিল। “ওরা আমার ছেলেকে এতটাই নিষ্ঠুরভাবে মেরেছে যে আমি তা ভাষায় প্রকাশও করতে পারছি না।”
অতিরিক্ত পুলিস সুপার রাজেশ কুমার শ্রীবাস্তব জানান, জিজ্ঞাসাবাদের সময় পুলিস জানতে পারে মৃত আনিস ও সিতারার মধ্যে সম্পর্ক ছিল। শ্রীবাস্তব বলেন, “রইস ও সিতারা মিলে আনিসকে হত্যার পরিকল্পনা করে, তাকে বাড়িতে ডেকে আনে এবং পরে খুন করে।” আনিসের পরিবারের সদস্যরা জানান, তিনি অভিযুক্ত দম্পতির বাড়ি থেকে পালিয়ে নিজের বাড়িতে ফিরে আসতে পেরেছিলেন, কিন্তু পরে তার আঘাতের কারণে মারা যান।
শ্রীবাস্তব আরও জানান, শনিবার রাতের দিকে পুলিস হত্যাকাণ্ডের খবর পায়। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)