UP Crime News Today: স্ক্রু ড্রাইভার দিয়ে ছিঁড়ল গোপনাঙ্গ! ১৮ বার ছুরির কোপ, খুনের পর ঘুমিয়ে পড়ল প্রেমিক...

UP Crime: পুলিসি জিজ্ঞাসাবাদের সময় রাফি পুলিসের কাছে স্বীকার করে যে, সে সায়রাকে হত্যা করেছে।

নবনীতা সরকার | Updated By: Jun 3, 2025, 11:45 AM IST
UP Crime News Today: স্ক্রু ড্রাইভার দিয়ে ছিঁড়ল গোপনাঙ্গ! ১৮ বার ছুরির কোপ, খুনের পর ঘুমিয়ে পড়ল প্রেমিক...

প্রেমে প্রত্যাখ্যান!

Add Zee News as a Preferred Source

আর তা সহ্য করতে না পেরেই মাথা ঘুরে গিয়েছিল প্রেমিকের। উপরন্তু মনের মানুষের জীবনে এসেছিল আরেকজন। তার হাতে মারও খেতে হয়েছিল সেই প্রেমিককে। রাগ বেড়ে উঠল দি্বগুণ। অপেক্ষা করতে থাকল সুযোগের। কখন প্রেমিকা একা থাকবে আর প্রতিশোধ নেওয়া যাবে।

শনিবার ওই যুবতী তাঁর বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিন্তু আর ফিরে আসেননি। রবিবার উত্তরপ্রদেশের একটি গ্রামের মাঠে একাধিক ছুরিকাঘাতে জখম তার রক্তাক্ত দেহ পাওয়া যায়। সারা শরীরে স্ক্রু ড্রাইভার দিয়ে নির্যাতন করে হত্যা চিহ্ন। সন্ধ্যা পর্যন্ত ওই যুবতী, সায়রা, বাড়ি না ফেরার পর তাঁর পরিবার তাকে সর্বত্র খুঁজে বেরায়। পরের দিন তাঁরা মোরাদাবাদের কোতোয়ালি মৈনাথের মাঠে তার মৃতদেহ খুঁজে পায়। পুলিস গ্রেফতার করে রাফিকে।

খুনের আগে ধর্ষণ

প্রাথমিকভাবে সন্দেহ করে যে খুনের আগে তাকে ধর্ষণ করা হয়েছিল কারণ তার গোপনাঙ্গ থেকে তখনও রক্তক্ষরণ হচ্ছিল। তবে, ময়নাতদন্তে নিশ্চিত হয়েছে যে তাকে ধর্ষণ করা হয়নি কিন্তু ধারালো অস্ত্র দিয়ে বারংবার ছুরিকাঘাত করা হয়েছে। তদন্তের সময়, পুলিস সায়রার মোবাইল ফোনে পাঁচটি মিসড কল পায়। যে নম্বর থেকে কল করা হয়েছিল তা তদন্ত করলে, রাফি নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হয়, যে নম্বরটি দিয়ে কল করা হয়েছিল, সেই নম্বরটি ওই মহিলার গ্রামেরই বাসিন্দা।

আরও পড়ুন: Haryana Shocker: 'আমার বসের সঙ্গে তোকে শুতে হবে! না হলে...' পৈশাচিক অত্যাচারের হাড়হিম বর্ণনা

পুলিসি জিজ্ঞাসাবাদের সময় রাফি পুলিসের কাছে স্বীকার করে যে, সে সায়রাকে হত্যা করেছে।

 খুনের পর স্নান করে ঘুমিয়ে পড়ে খুনি-

রাফি পুলিসকে বলেছে যে, সে সায়রাকে ভালোবাসে, কিন্তু সায়রা পাত্তা দেয়নি। কয়েকদিন আগে, তাকে গ্রামের এক ব্যক্তি মারধর করেছে। সে সন্দেহ করেছিল যে, সায়রা ওই ব্যক্তির সাথে সম্পর্কে জড়িয়েছে।

ওই মারধোরের ঘটনার পর, সে দুই দিন ধরে সায়রার পিছনে ছুটছিল। শনিবার, সে মাঠে তার পিছনে ছুটতে থাকে এবং একা পেয়ে স্ক্রু ড্রাইভার দিয়ে তাকে ১৮ বার ছুরিকাঘাত করে।

মৃত্যু নিশ্চিত: 

'যখন সায়রা ব্যথায় কাতরাচ্ছিল এবং রাফির কাছে প্রায় তাঁর জীবন ভিক্ষা করতে শুরু করে, তখন সে স্ক্রু ড্রাইভার দিয়ে তার গোপনাঙ্গ ছিঁড়ে ফেলে। এর কিছুক্ষণ পরেই সে মারা যায়। তারপর সে তাকে ঝাঁকায়, এবং যখন রাফি নিশ্চিত হয় যে সায়রা মারা গিয়েছে, তখন সে বাড়িতে গিয়ে স্নান করে, ড্রেস চেঞ্জ করে ঘুমোতে যায়।

আরও পড়ুন: Malda Shocker: মুসকানও ফেইল! মালদায় মেরে তপনে তুলে নিয়ে গিয়ে দেওয়ালে প্লাস্টার দিয়ে বাড়িওয়ালি গেঁথে দিল ব্যবসায়ীকে, প্রেম নাকি...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

About the Author

Nabanita Sarkar

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...

...Read More

.