Viral Video: ২০১৮ সাল থেকে স্বামী নিখোঁজ। এত দিনেও তাঁর খোঁজ পাওয়া যায়নি। হঠাৎ করে ইনস্টাগ্রামের রিলে দেখে বর্তমান স্ত্রী’র চক্ষু চড়কগাছ। বিয়ের কিছুদিন পরেই এই দম্পতির একটি ছেলে হয়। তারপরেই বেপাত্তা সে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এও সম্ভব! এক সময় তন্নতন্ন করে খুঁজেও স্বামীর কোনও হদিশ পাননি স্ত্রী।প্রায় বছর সাতেক পরে নিখোঁজ হয়ে যাওয়া স্বামীকে উদ্ধার করলেন স্ত্রী। তাও আবার রিল ভিডিয়োর মাধ্যমে। এমনই অদ্ভুত ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের হারদইয়ে। ইনস্টাগ্রামে রিলে হঠাত্ একদিন নিজের স্বামীকে অন্য এক মহিলার সঙ্গে দেখতে পায় সে। এরপরই বিপত্তি! স্বামীর খোঁজ করে গ্রেফতার করা হয়েছে তাকে। এরপরই আসল রহস্যের উন্মোচন।
আতামৌ গ্রামের বাসিন্দা জিতেন্দ্র কুমার ২০১৭ সালে মুরারনগরের বাসিন্দা শীলুকে বিয়ে করেন। তাঁদের একটি ছেলেও রয়েছে। ছেলের জন্মের পরপরই নিখোঁজ হয়ে যান জিতেন্দ্র। ২০১৮ সালের এপ্রিলে পুলিসে অভিযোগ দায়ের করা হয়। কিন্তু তাঁকে খুঁজে পাওয়া যায়নি। স্বামী নিখোঁজ হয়ে যাওয়ার পর বাপের ফিরে এসেছিলেন শীলু ছেলেকে নিয়ে শীলু তাঁর মামার বাড়িতে থাকেন। সম্প্রতি তিনি লুধিয়ানায় এক মহিলার সঙ্গে ইনস্টাগ্রামের রিলে জিতেন্দ্রকে দেখেছেন।
যদিও শীলুর দাবি ছিল, বিয়ের এক বছরের মধ্যেই অশান্তি শুরু হয় তাঁদের মধ্যে। পণের জন্য তাঁকে হেনস্থা করা হতো। সোনার চেন, আংটির জন্য চলত অত্যাচার। দাবি পূরণ না হওয়ায় শ্বশুরবাড়ি থেকে বেরও করে দেওয়া হয় বলে দাবি করেন শীলু। এর মধ্যেই প্রায় আট বছর ধরে নিখোঁজ ছিলেন জিতেন্দ্র ওরফে বাবলু। ২০১৮ সালে আচমকাই গায়েব হয়ে যান। তাঁর স্ত্রী শীলু সেই সময় অন্তঃসত্ত্বা ছিলেন। সেই সময় বিষয়টি নিয়ে ব্যাপক শোরগোল হয়। শীলুর পরিবার তাঁদের ছেলের ক্ষতি করে থাকবে বলে অভিযোগও তোলেন জিতেন্দ্রর বাড়ির লোকজন।
এদিন ইনস্টাগ্রাম রিলে আচমকা তাঁর স্বামীর মতো চেহারার কাউকে দেখতে পান। পাঞ্জাবের লুধিয়ানায় তৈরি করা ভিডিোগুলিতে জিতেন্দ্রকে অন্য একজন মহিলার সঙ্গে থাকতে এবং সক্রিয়ভাবে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরি করতে দেখা গিয়েছে। রিলগুলি তখন থেকে অনলাইনে ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে। এরপরই সান্দিলা থানায় এফআইআর করেছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)