)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২২ সালের অগস্টে দেশের উপরাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নিয়েছিলেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। বাংলার প্রাক্তন রাজ্যপাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়ে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ ছেড়েছেন স্বাস্থ্যজনিত কারণে। এখন প্রশ্ন প্রাক্তন উপরাষ্ট্রপতি হিসাবে কত টাকা পেনশন পাবেন ধনখড়? তাঁকে কী কী সুযোগ-সুবিধা দেবে কেন্দ্র?
উপরাষ্ট্রপতির বেতন কত?
সংবাদমাধ্যমের একাধিক রিপোর্ট বলছে, দেশের উপরাষ্ট্রপতিকে প্রতি মাসে ৪ লক্ষ টাকা বেতন দেওয়া হয়। এর বাইরেও এই পদাধিকারী বিভিন্ন ধরনের ভাতা পেয়ে থাকেন, যা বেতনের মধ্যে অন্তর্ভুক্ত নয়। দেখতে গেলে উপরাষ্ট্রপতির কোনও বেতনই নেই। উচ্চকক্ষ রাজ্যসভার চেয়ারম্যান হিসেবেই তাঁকে বেতন দেওয়া হয়।
উপরাষ্ট্রপতির পেনশন কত?
নিয়ম অনুসারে জগদীপ ধনখড় পদত্যাগের পরেও সরকারের কাছ থেকে পেনশন পেতে থাকবেন। তাকে তাঁর বেতনের অর্ধেক পেনশন হিসেবে দেওয়া হবে। সেই অনুযায়ী, তাঁকে পেনশন হিসেবে ১৫০০০০ থেকে ২০০০০০ টাকা দেওয়া হবে।
প্রধানমন্ত্রীর চেয়েও উপরাষ্ট্রপতির বেতন বেশি!
ঘটনাচক্রে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতি মাসে ১.৬৬ লক্ষ টাকা বেতন পান। বিভিন্ন ধরনের ভাতা পেয়ে থাকেন, যা বেতনের মধ্যে অন্তর্ভুক্ত নয়। সেখানে উপরাষ্ট্রপতি বেতন হিসেবেই প্রায় ৪ লক্ষ টাকা পান। যার মানে প্রধানমন্ত্রীর চেয়ে ২ লক্ষ টাকা বেশি বেতন উপরাষ্ট্রপতির।
থাকছে কী কী সুযোগ সুবিধা?
দিল্লির লুটিয়েন্স জোনে ধনখড় একটি বিলাসবহুল বাড়ি পাবেন। তাঁকে একটি সরকারি গাড়ি দেওয়া হবে। থাকবে পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা প্রদান করা হয়। বিভিন্ন ধরনের কাজের জন্য দেওয়া হবে কর্মী। এর সঙ্গেই থাকবে চিকিৎসা খরচ এবং ভ্রমণের খরচ...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)