Voter ID Card news: কীভাবে অনলাইনে ভোটার কার্ডের আবেদন করবেন? EPIC-এর রিয়েল-টাইম ট্র্যাকিংয়ে কীভাবে ট্র্যাক করবেন ভোটার কার্ডের আবেদন?
)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভোটার তালিকা আপডেটের ১৫ দিনের মধ্যে ভোটারদের কাছে পৌঁছে যাবে সচিত্র ভোটার কার্ড (Voter Card)। জানিয়েছে নির্বাচন কমিশন (Election Commission of India)। নির্বাচন কমিশন (ECI) ঘোষণা করেছে, ভোটার তালিকা আপডেটের ১৫ দিনের মধ্যে ভোটারদের কাছে ভোটারদের ছবিযুক্ত পরিচয়পত্র (EPC) পৌঁছে দেওয়া হবে। পরিষেবা প্রদান, রিয়েল-টাইম ট্র্যাকিংয়ে সুবিধা ও দক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উল্লেখ্য, বর্তমানে ভোটারদের কাছে ইপিআইসি পৌঁছে দিতে এক মাসেরও বেশি সময় লাগে। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে অনলাইনে আবেদন করবেন? EPIC-এর রিয়েল-টাইম ট্র্যাকিং কীভাবে করবেন?
কীভাবে অনলাইনে ভোটার কার্ডের আবেদন করবেন: (How to apply Voter Card Online)
NVSP পোর্টালে যান: জাতীয় ভোটার পরিষেবা পোর্টাল (NVSP)-এর ওয়েবসাইটে যান।
সাইন আপ: উপরের ডানদিকে কোণায় "সাইন-আপ" লেখায় ক্লিক করুন। আপনার মোবাইল নম্বর, ইমেইল আইডি ও ক্যাপচা কোড লিখুন।
অ্যাকাউন্ট তৈরি: আপনার নাম, পাসওয়ার্ড দিন। পাসওয়ার্ড নিশ্চিত করুন। তারপর OTP-র অনুরোধ করুন।
OTP যাচাই : আপনার অ্যাকাউন্ট যাচাই করতে আপনার মোবাইল ও ইমেইলে পাঠানো OTP যথাযথ স্থানে লিখুন।
লগ ইন: এরপর আপনার মোবাইল নম্বর, পাসওয়ার্ড ও ক্যাপচা ব্যবহার করে NVSP পোর্টালে লগ ইন করুন। ফের একটি OTP দিয়ে যাচাই করুন।
ফর্ম ৬ পূরণ: নতুন ভোটার হিসেবে নাম তোলার জন্য "ফর্ম ৬ পূরণ করুন"-এ ক্লিক করুন। আপনার ব্যক্তিগত ও পরিবারের তথ্য এবং ঠিকানা ও যোগাযোগের নাম্বার লিখুন।
ডকুমেন্ট আপলোড: প্রয়োজনীয় নথি আপলোড করুন। জমা দেওয়ার আগে আপনার আবেদনের একবার 'প্রিভিউ' দেখুন।
আবেদন জমা: এবার আপনার আবেদন জমা দিন।
EPIC-এর রিয়েল-টাইম ট্র্যাকিংয়ে কীভাবে ট্র্যাক করবেন ভোটার কার্ডের আবেদন: (How to track Voter Card Online)
ভোটার কার্ড কী অবস্থায় আছে তা দেখতে NVSP পোর্টালে যান।
আপনার মোবাইল নম্বর, পাসওয়ার্ড, ক্যাপচা কোড ও ওটিপি দিয়ে লগ ইন করার পর 'ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস' বিভাগে যান।
আপনার রেফারেন্স নম্বর লিখুন যা ফর্ম -৬ বা ফর্ম-৬এ জমা দেওয়ার পরে পেয়েছেন।
আপনার রাজ্য নির্বাচন করুন ও আবেদনের স্ট্যাটাস জানতে 'সাবমিট'-এ ক্লিক করুন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)