Bihar Election Controversy: SIR-এর ষড়যন্ত্র? ভোটার লিস্টে নাম ৭ কোটি ৪২ লাখের, ভোট দিয়েছেন ৭ কোটি ৪৫ লাখ! বিহারে ২.৫০ কোটি বেশি ভোটার কী করে?

Bihar Election 2025 Voting Scam:  নির্বাচন কমিশন বিহারে বিধানসভা নির্বাচন ঘোষণা করে ৬ অক্টোবর। সে সময় বিজ্ঞপ্তি আকারে ভোটার সংক্রান্ত তথ্য পেশ করা হয়। সেই তথ্য জানাচ্ছে, বিহারের মোট ভোটার সংখ্যা ৭.৪২ কোটি। যার মধ্যে মহিলা ভোটার ৩,৪৯,৮২,৮২৮ জন।

নবনীতা সরকার | Updated By: Nov 17, 2025, 06:02 PM IST
Bihar Election Controversy: SIR-এর ষড়যন্ত্র? ভোটার লিস্টে নাম ৭ কোটি ৪২ লাখের, ভোট দিয়েছেন ৭ কোটি ৪৫ লাখ! বিহারে ২.৫০ কোটি বেশি ভোটার কী করে?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিহারে বিরাট ভোট কেলেঙ্কারি। নির্বাচন কমিশনের দেওয়া তথ্যেই দেখা যাচ্ছে বিরাট গরমিল। তালিকায় থাকা ভোটারের চেয়ে বেশিজন ভোট দিলেন। শুধু তাই নয় কমিশনের হিসেব বলছে, ১০০ শতাংশের বেশি ভোটার ভোট দিয়েছেন। এ কী করে হয়! এসআইআর-এর আড়ালে বিরাট জালিয়াতি কমিশনের, যার নেতৃত্বে বিজেপি। বিহারে এনডিএ-র জয়ের পিছনে যে অনেক কেলেঙ্কারি হয়েছে তা স্পষ্ট হয়ে গিয়েছে।

Add Zee News as a Preferred Source

নির্বাচন কমিশন বিহারে বিধানসভা নির্বাচন ঘোষণা করে ৬ অক্টোবর। সে সময় বিজ্ঞপ্তি আকারে ভোটার সংক্রান্ত তথ্য পেশ করা হয়। সেই তথ্য জানাচ্ছে, বিহারের মোট ভোটার সংখ্যা ৭.৪২ কোটি। যার মধ্যে মহিলা ভোটার ৩,৪৯,৮২,৮২৮ জন।

নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে ১৪ নভেম্বর। তার আগে ভোটদানের সর্বশেষ তথ্য কমিশন পেশ করেছে ১১ নভেম্বর, নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের শেষে। তাতে দেখা যাচ্ছে, বিহারে ভোট দিয়েছেন ৭ কোটি ৪৫ লক্ষ ২৬ হাজারের বেশি ভোটার। এসআইআর-এর পরে কমিশন প্রকাশিত মোট ভোটারের সংখ্যার থেকে যা প্রায় ৩ লক্ষ বেশি!

এখানেই শেষ নয়। কমিশন দাবি করছে ১৯৫১ সাল থেকে বিহারে বিধানসভা নির্বাচন প্রক্রিয়া চালু হওয়ার পর থেকে এবারেই সর্বোচ্চ ভোটদান হয়েছে, যা ৬৬.৯১ শতাংশ। অর্থাৎ যে ৭ কোটি ৪৫ লক্ষের বেশি মানুষ ভোট দান করেছেন তাঁরা ১০০ শতাংশ ভোটার নন। তাঁরা মাত্র ৬৬ শতাংশের কাছাকাছি। অর্থাৎ এটা স্পষ্ট, মোট ভোটার আরও অনেক বেশি। সেখানেই দেখা যাচ্ছে, যে মহিলা ভোটারদের ভোটে বাঁধভাঙা জয়ের সাক্ষী থাকতে পেরেছে এনডিএ জোট, সেই মহিলা ভোটার সংখ্যায় কতটা গরমিল। নির্বাচন শেষে দেখাচ্ছে মহিলা ভোটার ভোট দিয়েছেন ৩ কোটি ৫১ লক্ষের বেশি। অর্থাৎ এসআইআর-এর পর প্রকাশিত ভোটার তালিকার থেকে প্রায় ২ লক্ষ মহিলা ভোটার বেশি!

সেখানেই ফের কমিশনের তৈরি করা ভূতুড়ে ভোটারের তত্ত্ব প্রকাশ্যে চলে এল। কমিশন আজ পর্যন্ত এর কোনও ব্যাখ্যা দিতে পারেনি, কীভাবে ভোটের আগের ভোটারের সংখ্যার থেকে ভোটের পরে ভোটার সংখ্যা মাত্র ১ মাস ৫ দিনের ব্যবধানে কয়েক লক্ষ বেড়ে গেল। আবার ভুয়ো ভোটার ঢুকিয়ে ভোট চুরির কমিশনের কৌশল যে বিজেপির পক্ষে কাজ করে গেল, তা বিহার নির্বাচনে প্রমাণিত হল।

ইতিমধ্যেই নির্বাচনে হারের জন্য কংগ্রেস, আরজেডি কমিশনের কারচুপিকে দায়ী করেছে। সিপিআইএমএল সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য কমিশন প্রকাশিত দুটি বিজ্ঞপ্তি তুলে ধরে কমিশনের কারচুপি প্রকাশ করেছেন। নির্বাচন কমিশন অবশ্য এই কারচুপির কোনও ব্যাখ্যা এখনও দিতে পারেনি। মোট ভোটার যত জন, তাদের ১০০ শতাংশ ভোট দিচ্ছেন তা ভারত কেন পৃথিবীর ইতিহাসে দেখা যায় না। বিজেপি আর কমিশনের কেলেঙ্কারি কোন পর্যায়ে পৌঁছতে পারে এই তথ্যই উদাহরণ হিসাবে যথেষ্ট।

তৃণমূলের মুখপাত্র জাগো বাংলায় এই নিয়ে প্রতিবেদন লেখা হয়েছে এবং এর তীব্র বিরোধিতা করা হয়েছে।

আরও পড়ুন: Weather Update: একটানা অতি ভারী বৃষ্টি-ঝড়, বজ্রবিদ্যুত্‍! চরম শৈত্যপ্রবাহ, তুষারপাতে ঢাকবে দেশ, ভূমিধস...চরম আবহাওয়ার সতর্কতা আগামী ক'দিন...

আরও পড়ুন: Haryana University menstrual incident: প্যান্ট খুলে ঋতুস্রাবের প্রমাণ দিতে হয়েছে পুরুষ সহকর্মীর কাছে! নিন্দার ঝড়, ক্রুদ্ধ সুপ্রিম কোর্টের বড় পদক্ষেপ...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Nabanita Sarkar

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...

...Read More

.