)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলন্ত বাইকের পর এবার চলন্ত গাড়ি। রাতের অন্ধকারে চলন্ত গাড়িতেই উদ্দাম প্রেম (PDA in Car) ! আর তার জন্য গুনতে হল কড়কড়ে ৪০০০ টাকা জরিমানা। ঘটনাটি ঘটেছে চণ্ডীগড়-মানালি হাইওয়েতে (Chandigarh-Manali Highway)। এক যুগলকে দেখা যায়, রাতের অন্ধকারে চলন্ত গাড়িতে সানরুফ খুলে দাঁড়িয়ে উদ্দাম প্রেম মেতে উঠতে! যুগলের সেই 'ঘনিষ্ঠ' ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video)।
যুগলের 'লোক দেখানো প্রেম' মানে PDA-র ভিডিয়ো করেন জনৈক বাইক আরোহী। জানা গিয়েছে, গাড়িটি হরিয়ানার গুহলা গ্রামের RTO-র অধীনে নথিভুক্ত। চণ্ডীগড়-মানালি চার লেনের হাইওয়ের উপরই চলন্ত গাড়ির ছাদে যুগলকে একে অপরকে চুম্বন করতে ও আলিঙ্গন করতে দেখা যায়। পারিপার্শ্বিক সম্পর্কে যেন কোনও হুঁশ-ই নেই। রাস্তার অন্য গাড়িগুলি কাছে আসার সঙ্গে সঙ্গে, ওই যুগল চুম্বন ছেড়ে হাসতে শুরু করেন। দেখুন সেই ভিডিয়ো-
एक और धाकड़ जी सनरूफ खोलकर शक्ति प्रदर्शन कर रहे हैं। Video चंडीगढ़–मनाली फोरलेन हाईवे की है। pic.twitter.com/VjqgKYHsjn
— Sachin Gupta (@SachinGuptaUP) June 25, 2025
জানা গিয়েছে, ট্রাফিক আইন লংঘন পাশাপাশি জনসমক্ষে 'অশ্লীল' আচরণে লিপ্ত হওয়ার জন্য দম্পতিকে ৪০০০ টাকা জরিমানা করা হয়েছে। উল্লেখ্য, ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী, পিডিএ অপরাধ না হলেও যদিও তা 'অশ্লীল' বলে বিবেচিত হয় এবং অন্যদের বিরক্ত করে, তবে তা শাস্তিযোগ্য বলে বিবেচিত হয়।
প্রসঙ্গত, মানালিতে কয়েকদিন আগেই তরুণ পর্যটকদের আরেকটি ভিডিয়ো ভাইরাল হয়। ২২ জুনের সেই ভিডিয়োতে চলন্ত গাড়িতে যুবকের দলকে পার্টি করতে ও মদ্যপান করতে দেখা যায়। গাড়ির জানালা ও সানরুফ দিয়ে বেরিয়ে এসে মোচ্ছব করতে দেখা যায় তাঁদের। সেই ঘটনাতেও তাঁদের ২,৫০০ টাকা জরিমানা করা হয়েছিল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)