জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রসাদ থেকে দুটো 'অতিরিক্ত' লাড্ডু নিয়েছিলেন! আর তাই 'চুল ধরে টেনে, ঘুষি মেরে, চড় মেরে' নির্মমভাবে পেটানো হল এক পুরোহিতকে। লজ্জাজনক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফতেহপুরের একটি মন্দিরের (UP Temple Priest Brutally Thrashed)। পুরোহিত পেটানোর সেই ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (UP Priest Viral Video)।
Add Zee News as a Preferred Source
মন্দিরেই পুরোহিতকে মারধর
জানা গিয়েছে, প্রসাদ থেকে অতিরিক্ত দুটি লাড্ডু (Extra Laddoo from Prasad) নেওয়ার জন্য একজন ভক্ত পুরোহিতের উপর রেগে যান। তর্কাতর্কি বাধে। তারপর সেই তর্কাতর্কি-ই আরও জোরাল হয়ে উঠে হিংসাত্মক রূপ নেয়। হাতাহাতিতে গড়ায়। ভক্তরা ওই পুরোহিতের উপর আক্রমণ করে। এমনকি ওই পুরোহিতকে কথা বলতেও দেয় না। মন্দির প্রাঙ্গণের মধ্যেই পুরোহিতকে ভক্তদের মারধরের এই ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভিতে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ১৫ জুন সকাল সাড়ে ৮টার দিকে পুরোহিত যখন প্রসাদ নিবেদন করছিলেন, তখনই এই ঘটনাটি ঘটে। সেই সময় এক ভক্ত প্রসাদ থেকে অতিরিক্ত দুটি লাড্ডু নেওয়ার জন্য পুরোহিতের উপর রেগে যান।
পুরোহিত পেটানোর ভিডিয়ো ভাইরাল
৬৫ সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, একজন পুরোহিতকে ধরে রেখেছেন। আর অন্যজন তাঁকে মারধর করছেন। কয়েকজন মহিলা ওই পুরোহিতকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু তাঁদের প্রচেষ্টা ব্যর্থ হয়। এই ঘটনায় ইতিমধ্যেই ফতেহপুর থানায় মামলা দায়ের হয়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। দেখুন, সেই ভিডিয়োটি-
আরও পড়ুন, Watch Noida Bike PDA Viral Video: WATCH | জড়াজড়ির 'দাম' ৫৩,০০০! লোক দেখিয়ে বাইকে ঘনিষ্ঠ, চোকাতে হল চড়া মাশুল...
আরও পড়ুন, Watch UP Married Woman Viral Video: Watch | প্রেমিকের সঙ্গে 'ঘনিষ্ঠ' হতে হোটেলে! স্বামীকে আসতে দেখেই ১২ ফিটের 'মারণলাফ' স্ত্রীর... শেষে...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)