Weather Forecast Today: হাড়কাঁপানো শীতের সপ্তাহেই ৩ রাজ্যে বৃষ্টি! ১২ শহরের আকাশ-বাতাসের দখল নেবে গাঢ় ঘন...জেনে নিন বাংলার...

Rain and Fog Alert Issued by IMD: এই সপ্তাহেই শীত পড়ার পূর্বাভাস ছিল। স্বচ্ছ উজ্জ্বল দিন, নির্মেঘ আকাশ, আর কড়া শীত! কিন্তু, ভারতীয় মৌসম ভবন সহসাই জারি করল সতর্কতা। কীসের সতর্কতা?

সৌমিত্র সেন | Updated By: Dec 7, 2025, 01:32 PM IST
Weather Forecast Today: হাড়কাঁপানো শীতের সপ্তাহেই ৩ রাজ্যে বৃষ্টি! ১২ শহরের আকাশ-বাতাসের দখল নেবে গাঢ় ঘন...জেনে নিন বাংলার...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় মৌসম ভবন (Indian Meteorological Department) সহসাই জারি করল সতর্কতা। কীসের সতর্কতা জারি করল আইএমডি (IMD)? এদিকে, এই সপ্তাহেই শীত পড়ার পূর্বাভাস ছিল। স্বচ্ছ উজ্জ্বল দিন, নির্মেঘ আকাশ, আর কড়া শীত (Biting Cold)! বলা হয়েছিল, কোথাও কোথাও বইবে শৈত্য প্রবাহও (Cold Wave)। কিন্তু, তার মধ্যেই এল এই পূর্বাভাস।  

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Tridashank Yog 2025: ৩০ বছর পরে অতি বিরল ত্রিদশঙ্ক যোগ! শনি-সূর্যের যুগলবন্দিতে কপাল খুলবে এই কয়েকটি রাশির, স্বপ্নের মতো...

৭ ডিসেম্বরের আবহাওয়া

৩ রাজ্যে বৃষ্টি-সতর্কতা, ১২ শহরে ঘন কুয়াশার সতর্কতা! আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৩ রাজ্যে বৃষ্টি হতে পারে, পাশাপাশি ১২ শহরে পড়তে পারে ঘন কুয়াশার পরত! এই দুটি বিষয় নিয়েই সতর্কতাও জারি করল আইএমডি।
ভারতীয় আবহাওয়া বিভাগের ৭ ডিসেম্বরের পূর্বাভাস অনুযায়ী, দেশের কিছু রাজ্যে বৃষ্টিপাত/তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে। এবং একাধিক অঞ্চলে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে।

বৃষ্টিপাত/তুষারপাতের সতর্কতা 

পাহাড়ি অঞ্চলে জারি অ্যালার্ট। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে ৭ ডিসেম্বর হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে হালকা থেকে মাঝারি ধরনের বিচ্ছিন্ন বৃষ্টিপাত হতে পারে কিংবা তুষারপাত। একই ধরনের বৃষ্টি/তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীর ও লাদাখ অঞ্চলের বিচ্ছিন্ন পকেটগুলিতেও।

বজ্রপাত ও ঝোড়ো হাওয়া

দক্ষিণ ভারতে অ্যালার্ট। আজ, ৭ ডিসেম্বর তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়াও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বিচ্ছিন্নভাবে বজ্রপাত ও ঝোড়ো হাওয়া-সহ (৩০-৪০ কিমি/ঘণ্টা) বৃষ্টিপাত হতে পারে।

ঘন কুয়াশার পরত

৭ ডিসেম্বর সকালে দেশের একাধিক রাজ্য ও অঞ্চলে ঘন কুয়াশা দেখা যেতে পারে, যার ফলে দৃশ্যমানতা কমে যেতে পারে বলে জানানো হয়েছে। উত্তর-পূর্ব ভারতে, যেমন-- অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে। এছাড়াও হিমাচল প্রদেশ এবং ওডিশার বিচ্ছিন্ন পকেটগুলিতেও ঘন কুয়াশা দেখা যেতে পারে।

আরও পড়ুন: Return of Rama: ৫০০ বছর পরে এ কী অবিশ্বাস্য মহা ঘটনা রামজন্মভূমি অযোধ্যায়! নবনির্মিত রামমন্দিরে... অলৌকিক... অকল্পনীয়...

শৈত্যপ্রবাহ

রয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতাও। ৭ ডিসেম্বর পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর-পশ্চিম ঝাড়খণ্ড এবং উত্তর অভ্যন্তরীণ ওডিশার বিচ্ছিন্ন পকেটগুলিতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। বিদর্ভ এবং পশ্চিম মধ্যপ্রদেশের বিচ্ছিন্ন এলাকাতেও শৈত্যপ্রবাহ হতে পারে।

দিল্লি

আজ কেমন থাকবে দিল্লির আবহাওয়া? রাজধানী দিল্লিতে সকালে হালকা কুয়াশা দেখা যেতে পারে। দিনের বেলায় আংশিক মেঘলা থাকবে আকাশ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.