Who is Madhavi Latha: বিস্ময়-ব্রিজ চেনাব তৈরিতে ১৭ বছরের অবদান 'শৌচালয়ের জন্য লড়াই করা' সেই মাধবী লতার! কে তিনি? রইল তাঁর বায়োডেটা...

Madhavi Latha The Lady Behind the Chenab bridge: দুই পাহাড়ের মধ্যে সংযোগকারী চেনাব ব্রিজ নির্মাণে ছিল অনেক চ্যালেঞ্জ। কোনও বাধা-ই তিনি ও তাঁর টিমের কাছে বাধা হয়ে দাঁড়ায়নি। কী করেন মাধবী লতা ও তাঁর টিম?

সুদেষ্ণা পাল | Updated By: Jun 7, 2025, 11:01 PM IST
Who is Madhavi Latha: বিস্ময়-ব্রিজ চেনাব তৈরিতে ১৭ বছরের অবদান 'শৌচালয়ের জন্য লড়াই করা' সেই মাধবী লতার! কে তিনি? রইল তাঁর বায়োডেটা...
মাধবী লতা, চেনাব ব্রিজের জিওটেকনিক্যাল কনসালট্যান্ট

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চেনাব ব্রিজ, বিশ্বের উচ্চতম 'আর্চ' রেলব্রিজ। আইফেল টাওয়ারের চেয়েও যা ৩৫ মিটার উঁচু, ভূমিকম্প থেকে ২২০ কিলোমিটারেরও বেশি বাতাসের গতিতেও যে সেতু থাকবে অটল। আধুনিক ভারতের নয়া পরিচয় বহন করছে এই চেনাব ব্রিজ (Chenab Bridge)। আর এই অসাধারণ প্রকৌশল বিস্ময় চেনাব ব্রিজ নির্মাণের পিছনে রয়েছেন একজন মহিলা। জীবনের ১৭টা বছর যিনি এই চেনাব ব্রিজ নির্মাণের পিছনে উৎসর্গ করেছেন। তিনি মাধবী লাথা (Madhavi Latha)। বেঙ্গালুরুর বিখ্যাত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মাধবী লাথা ১৭ বছর ধরে চেনাব ব্রিজ নির্মাণ প্রকল্পে জিওটেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে কাজ করেছেন।

Add Zee News as a Preferred Source

দুই পাহাড়ের মধ্যে সংযোগকারী চেনাব ব্রিজ নির্মাণে ছিল অনেক চ্যালেঞ্জ। কিন্তু সেই সব বাধাকেই জয় করেছেন মাধবী লাথা। কোনও বাধা-ই তিনি ও তাঁর টিমের কাছে বাধা হয়ে দাঁড়ায়নি। মাধবী লাথা ও তাঁর টিম 'ডিজাইন-অ্যাজ-ইউ-গো' দৃষ্টিভঙ্গিতে চেনাব ব্রিজের নকশা করেন। পাহাড়ের ঢালে কীভাবে সেতুর নকশা করা হবে ও কীভাবে তার ভিত্তিপ্রস্তর করা হবে, এই সব নিয়েই গবেষণা চালান মাথবী লাথা ও তাঁর টিম।

মাধবী লতা কে? (Who is Madhavi Latha)

মাধবী লতা সেই ইঞ্জিনিয়ার মেয়ে যিনি আইআইএসসি-তে মহিলাদের জন্য একটি শৌচালয় পেতে লড়াই করেছিলেন। তাঁর কথায়, "সেইসময় বিভাগে মহিলাদের জন্য কোনও বিশেষ শৌচালয় ছিল না। শুধুমাত্র পুরুষদের জন্য শৌচালয় ছিল। জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ভবনে মহিলাদের জন্য টয়লেট পেতে আমাকে সত্যিই লড়াই করতে হয়েছিল।"

অধ্যাপক মাধবী লতা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) মাদ্রাজ থেকে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করেন। তার আগে NIT ওয়ারাঙ্গল থেকে করেন এম.টেক। ২০০৪ সালে আইআইএসসিতে যোগদানের আগে তিনি আইআইটি গুয়াহাটিতে সহকারী অধ্যাপক ছিলেন। বর্তমানে মাধবী লতা সেন্টার ফর সাসটেইনেবল টেকনোলজিস (সিএসটি)-এর চেয়ারপারসন।

মাধবীর পুরস্কার

বছরের পর বছর ধরে খ্যাতির স্বীকৃতি নিজের ঝুলিতে পুরে চলেছেন মাধবী লতা। ২০২১ সালে মাধবী লতা ইন্ডিয়ান জিওটেকনিক্যাল সোসাইটি কর্তৃক সেরা মহিলা জিওটেকনিক্যাল গবেষকের স্বীকৃতি ও পুরস্কার পান। ২০২২ সালে তিনি STEM-এর শীর্ষ ৭৫ জন মহিলার তালিকায় স্থান করে নেন। সবমিলিয়ে মাধবীলতা এক 'ভারত-রত্ন'।

১,৩১৫ মিটার দীর্ঘ চেনাব সেতু উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল সংযোগ প্রকল্পের (USBRL) একটি অংশ। যা কাশ্মীর উপত্যকাকে ভারতের বাকি অংশের সঙ্গে রেলপথে জুড়ছে। ২০০৫ সালে এই সেতুর প্ল্যানিংয়ের কাজ শুরু হয়। তারপর দীর্ঘ ১৭ বছর ধরে চলে সেতুর নির্মাণ। ২০২২ সালে চেনাব ব্রিজের উপর দিয়ে পূর্ণ-গতির ট্রেনের ট্রায়াল রান সম্পন্ন হয়। ২০২৫-এর ৬ জুন, কাশ্মীরের চেনাবে তিরঙা উড়িয়ে পাকিস্তানকে 'সিঁদুরে' বার্তা দিয়ে ব্রিজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

আরও পড়ুন, Top 10 bridges of India: ৫৬ হাজার হাতির সমান লোহা! সব ইস্পাত তার জুড়লে দৈর্ঘ্যে পৃথিবীর পরিধি সমান! ভারতের অসাধারণ সব ব্রিজ... দেখুন ছবি...

আরও পড়ুন, Meghalaya Missing Couple: মেঘালয়ে অভিশপ্ত হানিমুন! সোনমের সাদা শার্ট মেলে... CCTV ফুটেজ বাড়িয়ে তুলল 'অন্তর্ধান' রহস্য...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.