)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেরঠের মুসকান কাণ্ডের ছায়া রাজস্থানে। স্বামীকে খুন করে নীল ড্রামবন্দি করে প্রেমিকের হাত ধরে বেপাত্তা। ড্রামের ভিতর থেকে স্বামীর পচাগলা দেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। ঘটনাটি ঘটে, রাজস্থানের খাইরথাল-তিজারায়।
রবিবার দেহ উদ্ধারের পর থেকে নিখোঁজ ছিলেন তিন সন্তান-সহ স্ত্রী। এরই সঙ্গে খোঁজ পাওয়া যাচ্ছিল না বাড়ির মালকিনের ছেলেরও। ইতোমধ্যেই জানা গিয়েছে, সোমবার ওই মহিলা এবং তার প্রেমিককে পুলিস গ্রেফতার করেছে। অভিযুক্ত সুনিতা ও বাড়ির মালিকের ছেলে জিতেন্দ্র, সুনিতার তিন সন্তানকে নিয়ে শনিবার থেকে পলাতক ছিলেন।
পথের কাঁটা স্বামীকে খুনের পরিকল্পনা:
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সুনিতা এবং বাড়ির মালিকের ছেলের জিতেন্দ্রর মধ্যে পরকীয়ার সম্পর্ক ছিল। তারা দুজনে একসঙ্গে জীবন কাটাতে চেয়েছিল। তাই পথের কাঁটা হংসরাজকে সরাতে তাঁকে খুন করার সিদ্ধান্ত নেয় তারা। এমনকী সুনিতা প্রায় এক সপ্তাহ আগে জিতেন্দ্রের মায়ের থেকে জল সংরক্ষণ করবে বলে ড্রাম ধার করে নিয়ে আসে। কিন্তু তার উদ্দেশ্য়ে যে এই রকম হাড়হিম হবে কে জানত।
জন্মাষ্ঠীর সুযোগ দিয়ে তারা দুজনে মিলে খুন করে। জিতেন্দ্রের মা যখন জন্মাষ্ঠমী উদযাপন করতে মন্দিরে গিয়েছিলেন, তখনই তারা কাণ্ডটি ঘটায়।
জিতেন্দ্র এবং সুনিতার প্রেম:
আরও জানা গিয়েছে, রিল তৈরির শখ ছিল সুনিতার। প্রায় দেড় মাস আগে তাঁর স্বামী হংসরাজ এবং সন্তানদের সঙ্গে জিতেন্দ্রের বাড়িতে ভাড়া থাকতে এসেছিলেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, হংসরাজ মদ্যপানে আসক্ত ছিলেন। তিনি প্রায়শই জিতেন্দ্রের সঙ্গে মদ্যপান করতেন। জিতেন্দ্র এবং হংসরাজের মধ্যে বন্ধুত্ব তৈরি করে। তারপর জিতেন্দ্র সুনিতার সঙ্গে বন্ধুত্ব করে। দেড় মাসের মধ্যেই জিতেন্দ্র এবং সুনিতা প্রেমে পড়ে যায়। এবং হংসরাজকে খুনের পরিকল্পনা করে। দুজনে মিলে হংসরাজের গলা কেটে খুন করে দেহ ড্রামবন্দি করে পালিয়ে যায়। শুধু তাই নয়, দেহে যাতে জলদি পচন ধরে, তার জন্য তারা নুন ছড়িয়ে দিয়ে যায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)