জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাড়িতে ওয়াইফাই সংযোগ কেন কাটা হল? ছেলের হাতেই খুন মা! অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন: Hospitalised employee asks sick leave: বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে, ছুটি চাইতেই ডাক্তারের প্রেসক্রিপশন-ভর্তির রিপোর্ট চাইলেন 'অমানবিক' ম্যানেজার...
পুলিস সূত্রে খবর, অভিযুক্তের নাম নবীন সিং। বাবার লক্ষ্মণ সিং দিল্লি পুলিসের কনস্টেবল। নবীন কলা বিভাগে স্নাতক। জেনপ্যাক্টের মতো বামী সংস্থায় চাকরিও করত সে। কিন্তু বেশ কয়েক বছর রীতিমতো মাদকাক্ত হয়ে ওঠেছিল। চাকরিটাও আর ছিল না। পরিবারের লোকেদের দাবি, নিজের ঘরে একাই থাকত নবীন। বাড়ির লোকেদের সম্পর্ক এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে, ছেলের সঙ্গে কথাও বলতেন না বাবা।
এদিকে আগামী বছর অর্থাত্ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে মেয়ে ছিল ঠিক হয়ে দিয়েছিল। তাই নিয়ে ব্য়স্ত ছিলেন পরিবারের লোকেরা। তারমধ্যেই এই ঘটনা। প্রাথমিক তদন্তে অনুমান, বচসা চলাকালীন মা-কে শ্বাসরোধ করে খুন করে নবীন। তারপর র একটি কাঠের লাঠি দিয়ে বারবার আঘাত করতে থাকে মাথায়। দ্রুত হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি ওই মহিলাকে। চিকিত্সা চলাকালীন মৃত্যু হয় তাঁর।
মৃতার স্বামী এবং নবীনের বাবা, দিল্লির পুলিশ কনস্টেবল লক্ষ্মণ সিং বলেন, 'সে একমাত্র ছেলে হয়ে নিজের মাকে খুন করে পুরো পরিবার নষ্ট করে দিয়েছে। ওকে ফাঁসি দেওয়া হোক; ওর সঙ্গে আমাদের আর কোনও সম্পর্ক নেই'।
আরও পড়ুন: Nupur Bora Viral VIDEO: কোটি কোটি টাকা ঘুষ নেওয়া দুর্নীতিগ্রস্ত IAS অফিসার নূপুর বোরা প্রেমিকের সঙ্গে নাচছেন...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)