Lucknow Encounter: উত্তরপ্রদেশে ধর্ষণের একের পর এক অভিযোগ। এবারে ন্যক্কারজনক ঘটনার সাক্ষী হল উত্তরপ্রদেশের রাজধানী লখনউ। ধর্ষণ করে খুন করা হল মাত্র ৪ বছরের এক শিশুকন্যাকে। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার গভীর রাতে। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, রাত ২টো নাগাদ কমল নামে এক যুবক ধর্ষণ করে ৪ বছরের ওই শিশুকন্যাকে। গুরুতর অসুস্থ হয়ে পড়ে শিশুটি।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যোগীরাজ্যে অপরাধের বিরুদ্ধে বড় পদক্ষেপ উত্তরপ্রদেশ পুলিশের। জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৪টি এনকাউন্টার করেছে সে রাজ্যের পুলিশ। বাকিদেরকে গ্রেফতার করেছে এবং পায়ে গুলি করে।
এই পায়ে গুলি করার নামেই নিজেদের অপরাধ-দমন অভিযানের নামকরণ করেছিল উত্তরপ্রদেশ পুলিশ। ‘অপারেশন ল্য়াংড়া’ নামে ৪৮ ঘণ্টা ধরে উত্তরপ্রদেশের ঝাঁসি, বুলান্দশার, বালিয়া, উন্নাও, ফিরোজাবাদ, আগ্রা, আমরোহা, গাজিয়াবাদ ও লখনউয়ে চলে পুলিশের অভিযান। কিন্তু শেষ ২৪ ঘণ্টায় মেলে সবচেয়ে বেশি সাফল্য।
বৃহস্পতিবার লখনউয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণে অভিযুক্ত কমল কিশোরের বিরুদ্ধে তল্লাশি অভিযানে নামে পুলিশ। ঘিরে ফেলে তার ডেরা। তখনই পুলিশকে লক্ষ্য় করে গুলি চালায় সেই অভিযুক্ত। তারপর ফের একবার চেষ্টা করে এলাকা ছাড়ার। কিন্তু যোগীরাজ্যের জিরো টলারেন্স নীতির কাছে টিকতে পারে না সে। সীতাপুর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
গুলি চালায় মহিলা পুলিশ সাব-ইন্সপেক্টর সাকিনা খান। অভিযুক্ত কমল কিশোরকে পরে গ্রেফতার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এনকাউন্টারের ঘটনাটি রেকর্ড করা হয়েছে এবং মামলার রেকর্ডে এসআই খানের কর্মকাণ্ড লিপিবদ্ধ করা হয়েছে।
পরে ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) ঘটনাটি নিশ্চিত করে বলেন যে কমল কিশোরের বিরুদ্ধে ইতিমধ্যেই বেশ কয়েকটি ফৌজদারি মামলা রয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)