)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অনেক আগেই স্বামীর নজরে এসেছিল। তার পরেও শেষরক্ষা হল না। ননদের সঙ্গে পালাল গৃহবধূ। পেছন পড়ে রইল স্বামী ও ৫ বছরের শিশু। মধ্য প্রদেশের জব্বলপুরের ওই ঘটনা নাড়িয়ে দিয়েছে এলাকার মানুষজনকে। গৃহবধূর স্বামী অনেক আগেই স্ত্রীর মোবাইলে ননদের সঙ্গে রোমান্টিক মেসেজ দেখেছিলেন। কিন্তু বিষয়টি এতদূর গড়াবে ভাবতেই পারেনি। পুলিস এখন হন্যে হয়ে দুই মহিলাকে খুঁজছে।
জব্বলপুরের আমারপাটান এলাকার ঘটনা। এলাকার যুবক আশুতোষ ৭ বছর আগে বিয়ে করেছিলেন সন্ধা নামে এক তরুণীকে। সবকিছুই ঠিকঠাক চলছিল। পাঁচ বছর আগে তাদের এক সন্তানও হয়েছিল। এর মধ্যেই তাদের জীবনে চলে আসে আশুতোষের সম্পর্কে বোন মানষী। সে প্রায়ই তাদের বাডিতে আসতো। একসঙ্গে তারা বিভিন্ন জায়গায় ঘুরত। তবে এনিয়ে কেউ কোনও সন্দেহ করেনি। কিন্তু গত ১২ অগাস্টের ঘটনা সবাইকে নাড়িয়ে দেয়। বাড়ি থেকে হঠাত্ উধাও হয়ে যায় সন্ধ্যা।
ঘর থেকে উধাও হয়ে যাওয়ার পর খোঁজ শুরু হয়ে যায়। তাকে শেষপর্য়ন্ত খুঁজে পাওয়া যায় জব্বলপুর স্টেশনে। সেখান থেকে ধরে এনে তাকে স্বামী ও শিশুর সঙ্গে মিলিয়ে দেওয়া হয়। কিন্তু ২২ অগাস্ট ফের বাড়ি থেকে উধাও হয়ে যায় সন্ধ্যা। এবার সে বাড়িতে তার মোবাইল ফোন ফেলে রেখে যায়। তার পর থেকে আর তার খোঁজ মেলেনি।
সন্ধ্যার ফোন ঘোঁটে বোঝা যায় মানষীর সঙ্গে তার সম্পর্ক কতদূর পৌঁছছে। ফলে আশুতোষ বুঝতে পারেন মানষীর সঙ্গেই পালিয়েছে সন্ধ্যা। পুলিস জানিয়েছে, সন্ধ্যা কোনও ফোন ব্যবহার করছে না। তাই তাকে ট্র্যাক করা খুবই দুরুহ হয়ে উঠেছে। তবুও চেষ্টা চলছে। এরকম এক সমকামী সম্পর্ক এখন এলাকার আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)