)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শিউরে উঠলেন বাসযাত্রীরা। চলন্ত বাসের মধ্যেই সন্তানের জন্ম দিলেন ১৯ এর তরুণী। তারপর নবজাতককে বাইরে ছুড়ে দিলেন জানলা দিয়ে। ঘটনাস্থলেই মৃত্যু সদ্যোজাতর। ভয়ংকর এমন ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের পাথরি-সেলু রোডে।
পুনে থেকে পারভানি রুটের একটি স্লিপার বাসে যাচ্ছিলেন ঋতিকা ধেরে নামে ১৯ বছরের এক তরুণী। তার সঙ্গে ছিলেন আলতাফ শেখ নামে এক তরুণ। বাসের মধ্য়েই প্রসব বেদনা ওঠে ঋতিকার। কিছুক্ষণের মধ্যে বাসেই সন্তান প্রসব করে দেন। এরপরই কাপড়ে জড়িয়ে সন্তানকে সে জানালা দিয়ে বাইরে ফেলে দেয়।
কেন এমন কাণ্ড করলেন ওই তরুণী? এখনও বুঝে উঠতে পারছে না পুলিস। পুলিস সূত্রে সংবাদসংস্থার খবর, ঋতিকার সঙ্গে যে তরুণ যাচ্ছিলেন তাকে নিজের স্বামী বলে পরিচয় দেয় সে। তারা বাসে উঠেছিল পুণে থেকে। যাচ্ছিল পারভানিতে। সন্ত প্রয়াগ নামে একটি স্লিপার ক্লাসের বাসে উঠেছিল তারা। চলন্ত বাসে সন্তানের জন্ম দেন ঋতিকা। কিন্তু তার পরেই কাপড়ে মুড়ে ওই সদ্যোজাতকে জানালা দিয়ে বাইরে ফেলে দেয়।
এদিকে জানালা দিয়ে কিছু একটা ফেলে দেওয়া হয়েছে তা চোখে পড়ে যায় বাসের চালকের। তিনি আলতাফকে এনিয়ে জিজ্ঞাসা করেন। আলতাফ বলে, স্ত্রী বমি হচ্ছে। সেটাই ফেলা হয়েছে বাইরে।
বাস চালককে ওই কথা বলা হলেও বাচ্চাটিকে ফেলার সময় রাস্তায় ছিল একটি লোক। সে ঘটনাটি দেখে ফেলে। তিনিই পুলিসকে খবর দেন। পুলিস এসে বাসটিকে থামায়। তাতেই বেরিয়ে আসে সবকিছু। দুইজনকে আটক করে পুলিস।
পুলিসের জেরায় ঋতিকা ও আলতাফ জানিয়েছে তারা ওই সন্তানকে বড় করতে পারবেন না। সেই সামর্থ তাদের নেই। তাই তারা সন্তনকে ফেলে দিয়েছেন। পুলিস একথা এখনও বিশ্বাস করেত পারছে না। তারা বিবাহিত বললেও বিয়ের কোনও নথি তারা দেখাতে পারেনি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)