Son As Collateral: ২৫ হাজার টাকা লোনের জামানত ছেলে, ১ বছর পর সন্তানকে কবরে পেলেন মা! ভয়ংকর মর্মান্তিক...

Woman Leaves Son: প্রতিবেশী প্রথমে দাবি করেন, ছেলে পালিয়ে গিয়েছে। তারপর বেরিয়ে আসে আসল সত্যি। 

সুদেষ্ণা পাল | Updated By: May 26, 2025, 10:12 PM IST
Son As Collateral: ২৫ হাজার টাকা লোনের জামানত ছেলে, ১ বছর পর সন্তানকে কবরে পেলেন মা! ভয়ংকর মর্মান্তিক...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মর্মান্তিক! ভয়ংকর! হাড়হিম! ২৫ হাজার টাকা লোনের জামানত হিসেবে ছেলেকে রেখে যেতে বাধ্য হয়েছিলেন এক মা। শেষে উদ্ধার হল ওই ছেলের নিথর প্রাণহীন দেহ। ভয়ংকর এই ঘটনাটি অন্ধ্রপ্রদেশের তিরুপতির।

Add Zee News as a Preferred Source

অভিযোগ, প্রতিবেশী যার কাছে ওই মহিলা লোন নিয়েছিলেন ও নিজের ছেলেকে জামানত হিসেবে রেখে যেতে বাধ্য হয়েছিলেন, তিনি ওই মহিলার ছেলেকে মৃত্য়ুর পর গোপনে কবর দিয়ে দেন। তামিলনাড়ুর কাঞ্চিপুরমে উদ্ধার হয় সেই দেহ। জানা গিয়েছে, ওই মহিলা প্রতিবেশীর কাছ থেকে উচ্চ হারে সুদের বিনিময়ে ২৫ হাজার টাকা ধার নিয়েছিলেন।

লোনের জামানত ছেলে!

টাকা সময়ে শোধ করতে না পারায় হাঁস ব্যবসায়ী প্রতিবেশী ওই মহিলার ছেলেকে জামানত রেখে দেন। টাকা জোগাড় করে এক বছর পর ওই মহিলা যখন তাঁর ছেলেকে ফেরত আনতে যান,তখন প্রতিবেশী দাবি করেন যে, তাঁর ছেলে পালিয়ে গিয়েছে। কিন্তু ওই মহিলার সন্দেহ হওয়ায়, তিনি পুলিসে অভিযোগ দায়ের করেন। এরপর পুলিসি জেরার মুখে ভেঙে পড়েন প্রতিবেশী ও ওই মহিলার ছেলের মৃত্যুর কথা জানান। 

 আরও জানান যে, ওই মহিলার ছেলে জন্ডিসে মারা গিয়েছে ও তাকে তামিলনাড়ুতে কবর দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, যদি রোগেই ওই মহিলার ছেলের মৃত্য়ু হয়ে থাকে, তবে তার পরিবারকে জানানো হল না কেন? তার চেয়েও বড় কথা, কেন অন্ধ্রপ্রদেশ থেকে তামিলনাড়ুতে নিয়ে গিয়ে কবর দেওয়া হল ওই মহিলার ছেলেকে? সবদিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিস। 

আরও পড়ুন, UP woman: 'সব ক্যাহেতে হ্যায় তু মর যা', গর্ভপাতের পর চরম অত্যাচার, ২৩-এর তরুণী...

আরও পড়ুন, Manoharlal Dhakad: গাড়িতেই উদ্দাম যৌনতা! ভাইরাল ভিডিয়োকাণ্ডে গ্রেফতার 'বিজেপি' নেতা...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.