LIC Officer Death: অফিসে বিধ্বংসী আগুন, উদ্ধার LIC ব্রাঞ্চ ম্যানেজার কল্যাণীর দেহ! তদন্তে চমক, পেট্রল ঢেলে জীবন্ত জ্বালিয়েছে অফিসার রাম...

Tamil Nadu Shocker: পুলিস তদন্ত করতে গিয়ে দেখে যে কেবিন কাজের সময়ে সাধারণভাবে খোলা থাকার কথা তা বাইরে থেকে চেন দিয়ে লক করা ছিল

সিকান্দর আবু জ়াফর | Updated By: Jan 21, 2026, 02:50 PM IST
LIC Officer Death: অফিসে বিধ্বংসী আগুন, উদ্ধার LIC ব্রাঞ্চ ম্যানেজার কল্যাণীর দেহ! তদন্তে চমক, পেট্রল ঢেলে জীবন্ত জ্বালিয়েছে অফিসার রাম...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগুন লেগেছিল এলআইসি অফিসে। অফিসের সেই আগুনে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় ৫৪ বছরের সিনিয়র অফিসার কল্যাণী নাম্বির। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল শর্ট সার্কিট থেকেই আগুন লাগে অফিসে। তাতেই মৃত্যু হয় নাম্বির। গত বছর ডিসেম্বরে তামিলনাড়ুর মাদুরাইয়ের ওই ঘটনার মোড় ঘুরে যায়। তদন্ত এগোতেই বেরিয়ে আসে এক ভয়ংকর তথ্য।

Add Zee News as a Preferred Source

তদন্তে দেখা গিয়েছে, অফিসে লেগে যাওয়া আগুনে পুড়ে নয়, বরং অফিসেরই  অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার টি রাম পেট্রোল ঢেলে কল্যাণীকে জ্বালিয়ে দিয়েছেন। এসির শর্ট সার্কিট থেকে আগুনের তত্ত্বের কোনও ভিত্তিই নেই। পুলিস টি রামকে গ্রেফতার করেছে। তদন্তকারী অফিসাররা বলছেন, টি রাম কল্যাণী নাম্বির কেবিনে পেট্রোল ঢেলে দেন। তার পর সেখানে আগুন লাগিয়ে দেন। 

কী কারণে এমন নারকীয় হত্যা? পুলিস বলছে, টি রাম ইনস্যুরেন্স ক্লেইম সেটলমেন্ট দুর্নীতিতে জড়িয়েছিলেন। তা ফাঁস করে দিয়েছিলেন কল্যাণী। তারই মূল্য দিতে হয়েছিল তাঁকে। 

মাদুরাইয়ের এলআইসি অফিসে ওই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, ঘটনাটি একটি সাদাসিদে আগুন লাগার ঘটনা। কিন্তু গোটা ঘটনায় সন্দেহ হওয়ায় কল্যাণীর ছেলে পুলিসের দ্বারস্থ হয়ে বলেন তাঁর মায়ের মৃত্যুর ঘটনার পেছনে কোনও রহস্য রয়েছে। তিনি পুলিসকে আরও জানান, আগুন লাগার পরই তাঁর মা তাঁকে ফোন করে জানান যে গোটা বিষয়টি পুলিসকে জানাতে। 

পুলিস তদন্ত করতে গিয়ে দেখে যে কেবিন কাজের সময়ে সাধারণভাবে খোলা থাকার কথা তা বাইরে থেকে চেন দিয়ে লক করা ছিল। অভিযুক্ত রামের দেহেও ক্ষত চিহ্ন ছিল যা দেখেও সন্দেহ হয় পুলিসের। এনিয়ে রামকে জেরা করতেই সে বিভিন্ন রকম কথা বলতে থাকে। 

আরও পড়ুন-এবার রেল নেটওয়ার্কে নামছে ৮০০ বন্দে ভারতের বিশাল বাহিনী, বিরাট আপডেট রেলের...

আরও পড়ুন-রাতের অন্ধকারে রক্তাক্ত রাস্তা! তরুণ ডাক্তারের স্বপ্ন পিষে দিয়ে চলে গেল ঘাতক লরি, ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন, তখনই...

প্রত্যক্ষদর্শী এক ব্য়ক্তি পুলিসকে জানান, ভবনটিতে যখন আগুন জ্বলছিল তখন ভেতর থেকে এক মহিলা চিত্কার করছিলেন। পরে তা থেমে যায়। পুলিসের অ্যাম্বুল্যান্স এসে রামকে নিয়ে যায়। পুলিসকে রাম বলেছিল, কল্যাণীর গহনা লুট করতে এসে তাকে আগুন লাগিয়ে পুড়িয়ে মারে ডাকাতরা। কিন্তু তদন্ত উঠে আসে রাত আটটা নাগাদ রাম ভবনের বিদ্যুত্ বিচ্ছিন্ন করে দেয়। পাশাপাশি ইলেকট্রিক অফিসে ইমেল করে বিদ্যুত্ চলে যাওয়ার কথা বলে। এখানেই শেষ নয়, কল্যাণীর কেবিনে সে শিকল দিয়ে তালা দিয়ে দেয়। রামের কেবিন থেকে একটি পেট্রোলের বোতল উদ্ধার করে পুলিস। মৃত্যুর আগে আতঙ্কিত হয়ে কল্যাণী যে তার ছেলেকে ফোন করেছিল তাও সিসিটিভির ফুটেজ থেকে প্রমাণ পায় পুলিস। 

তদন্তের গভীরে যেতেই দেখা যায় সম্প্রতি এলআইসির সেটেলমেন্টে ক্লেইম নিয়ে দুর্নীতি করেছিলেন রাম। সেই ঘটনা ফাঁস করে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্য়াকশন নেওয়ার হুমকি দিয়েছিলেন কল্য়াণী। তাতে প্রবল  খেপে যায় রাম। তদন্তে আরও অনেক তথ্য বাইরে আসতেই পুলিস টি রামকে গ্রেফতার করে।  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author
.