Murder: গ্রেফতার লিভ ইন পার্টনার। হাড়হিম কাণ্ড জয়পুরে।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লিভ-ইন পার্টনারকে সঙ্গে চার বছরের শিশুকন্যাকে খুন! তারপর দেহ আবার তাঁর বাড়ির আলমারিতে লুকিয়ে রাখলেন মা-ই। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। হাড়হিম কাণ্ড রাজস্থানের জয়পুরে।
পুলিস সূত্রে খবর, অভিযুক্তের নাম মহাবীর বৈরওয়া। গতকাল রবিরার বারণ জেলায় জৈতপুরা গ্রামে তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় শিশুটির দেহ। দেহটি প্লাস্টিকে মুড়ে রাখা হয়েছিল আলমারিতে। আলমারি থেকে দুর্গন্ধ বেরোতে দেখে সন্দে হয় মহাবীরের বাবা জয় রামের। শনিবার সকালে আলমারি খুলে দেহটি তিনিই প্রথম দেখতে পান। প্লাস্টিক থেকে রক্ত গড়িয়ে পড়ছিল। এরপর খবর দেওয়া হয় থানায়।
জয় রাম পুলিসকে জানিয়েছেন, জয়পুরের মুহানা এলাকায় শ্রমিকের কাজ করে মহাবীর। মাস সাতেক আগে সেখানেই রোশন বাই নামে এক মহিলার সঙ্গে থাকতে শুরু করেন তিনি। রোশনের সঙ্গে রবীন্দর নামে এক ব্যক্তির বিয়ে হয়েছিল। রবীন্দর ও রোশনের সন্তান ইশিকা। প্রাথমিক তদন্তে অনুমান, ২৯ মে রোশন ও মহাবীরের মধ্য়ে বচসা বাঁধে। তখনই শ্বাসরোধ করে খুন করা হয় ইশিকাকে। এরপর দেহটি প্লাস্টিকে মুড়ে গ্রামের বাড়িতে নিয়ে আসে মহাবীর। শেষে আলমারিতে দেহটি লুকিয়ে রেখে পালিয়ে যায়।
এদিকে জয় রামে অভিযোগের ভিত্তিতে মা্মলা রুজু করে তদন্তে নামে পুলিস। একাধিক দলে বিভক্ত হয়ে মহাবীরের খোঁজে শুরু হল তল্লাশি। শেষ ধরাও পড়ে যায় সে। পুলিসের দাবি, রোশনকেও খুব তাড়াতাড়ি গ্রেফতার করা হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)