Husband Kills Wife: নাক দিয়ে রক্ত... খুন? জিম প্রশিক্ষক স্বামীর দাবি, হাত পা বেঁধে সঙ্গমেই মৃত্যু স্ত্রীর!

BDSM accident: তরুণীর পরিবারের অভিযোগ, তাঁর উপর নিয়মিত অত্যাচার চালাত জিম ট্রেনার হাসব্যান্ড। শারীরিক নির্যাতন করে খুন করা হয়েছে তরুণীকে বলে অভিযোগ।

দেবস্মিতা দাস | Updated By: May 5, 2025, 02:52 PM IST
Husband Kills Wife: নাক দিয়ে রক্ত... খুন? জিম প্রশিক্ষক স্বামীর দাবি, হাত পা বেঁধে সঙ্গমেই মৃত্যু স্ত্রীর!
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের স্বামীর হাতে মৃত্যু স্ত্রী। জায়গা আবারও সেই বেঙ্গালুরু। স্ত্রী-র নাক দিয়ে রক্ত বেরোতেই হাসপাতালে ছুটলেন স্বামী। কিন্তু শেষরক্ষা হয়নি। আর এই মৃত্য়ুর নেপথ্য রয়েছে বন্ডেজ যৌনতা বা বিডিএসএম (BDSM accident)। অন্তত স্বামীর দাবি এমনটাই। তবে মেয়ের পরিবারের দাবি, তাঁকে খুন করেছে জামাই। তামিলনাড়ুর (Tamil Nadu) হোসার জেলার এই ঘটনায় খুনের অভিযোগ দায়ের করল মৃতার পরিবার।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন, Kanpur Mother beats Son and his girlfriend on the road: প্রেমিকার সঙ্গে নিভৃতে চাউমিনে ঠোঁট যুবকের! অগ্নিশর্মা মা করলেন জুতো-পেটা, চুলোচুলি...

বছর ৩৪-এর অভিযুক্ত ভাস্কর দাবি করেছেন, যৌন মিলনের সময় ‘বন্ডেজ সেক্স’-এর চর্চা চলাকালীন দুর্ঘটনাবশত মৃত্যু হয়েছে তাঁর স্ত্রী শশীকলার। যদিও এই দাবি উড়িয়ে দিয়েছে মৃত শশীকলার পরিবার। পুলিস সূত্রে খবর, ৩০ এপ্রিল রাতে স্থানীয় শশীকলাকে হাসপাতালে নিয়ে যান ভাস্কর। সে সময় তাঁর নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। চিকিৎসকরা পরীক্ষা করে জানান, হাসপাতালে আনার মৃত্যু হয়েছে শশীকলার।  

তবে পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই শশীকলার উপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন ভাস্কর। পুলিস সূত্রে খবর, ২০১৮ সালে প্রেম করে বিয়ে করেন ভাস্কর ও শশীকলা। ভাস্করের মালিকানায় চারটি জিম রয়েছে, আর শশীকলা মহিলাদের জন্য একটি জিম ছিল, সেটা পরিচালনা করত। সাতবছর পুরনো বিবাহিত জীবনে নতুন 'অ্যাডভেঞ্চারে'র খোঁজ করছিলেন তাঁরা। 

ঘটনার দিন মদ্যপান করে ভাস্কর এবং শশীকলা বন্ডেজ সেক্স করায় চেষ্টা করে। খাটের চারদিকে স্ত্রী হাত-পা বেঁধে দিয়েছিলেন স্বামী। গলাতেও একটি কাপড় বাঁধা ছিল। শরীরী মিলনের মাঝপথেই শশীকলার নাক দিয়ে রক্ত বের হতে দেখে তাঁকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে আসেন তিনি। শশীকলার বাবা আরুল এবং আত্মীয়স্বজন এই দাবি অস্বীকার করে বলেছেন যে ভাস্কর, শশীকলাকে শারীরিকভাবে অত্যাচার করতেন এবং তার সঙ্গে প্রায়শই ঝগড়া করত।

এমনকী বিয়ের সময় তাঁদের কাছ থেকে ১৪ লক্ষ টাকা পণ নিয়েছিলেন ভাস্কর। শশীকলা অভিযোগ করেছিলেন যে তার স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে যার ফলে উভয়ের মধ্যে প্রায়শই ঝগড়া হত। পরিবারের দাবি, 'আমরা শশীকলাকে আগে দুবার হাসপাতালে ভর্তি করেছি এবং পুলিসের কাছেও অভিযোগ দায়ের করেছি। এবার আমার মনে হয়েছিল ভাস্কর মজা করছে।' 

আরও পড়ুন, Pahalgam Terror Attack: পহেলগাঁও-কাণ্ডে অবিশ্বাস্য মোড়! উঠে এল এক ভয়ংকর জঙ্গির নাম, কান্দাহার বিমান অপহরণের ঘটনাতেও যে...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে ডিজিটাল দুনিয়ায় পা। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 

...Read More

.