)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একের পর এক আবদার বসের! আর না মিটলেই রীতিমতো কান্নাকাটি! সিঙাড়া না দেওয়ার কান্নাকাটি জুড়ে দিলেন ম্যানেজার। অফিসে হেনস্থার এমনই দুঃস্বপ্নের অভিজ্ঞতা শেয়ার করেছেন এক রেডিট ইউজার।
তিনি লিখেছেন, ৭ বছর ধরে ওই কম্পানিতে কাজ করছেন তিনি। সম্প্রতি একজন নতুন ম্যানেজার কাজে যোগ দেন। তাঁর সঙ্গেই যোগ দেন আরও ২ জন ম্যানেজার। যে তিনজন ম্যানেজারকে একসঙ্গে ওই রেডিট ইউজার বলেছেন, "বিষাক্ত ত্রয়ী"। তাঁর অভিযোগ, প্রতিদিন তিনজন মিলে নানাভাবে বিশৃঙ্খলা তৈরি করতেন। অস্বস্তিকর পরিবেশ তৈরি করতেন। নতুন ম্যানেজার প্রতিদিন সকালে নাটকীয়ভাবে সবাইকে শুভেচ্ছা জানাতেন। আবার কর্মীরা তাঁকে খুশি করতে ব্যর্থ হলে "অসম্মান" করার জন্য মিটিংয়ে টেনে আনতেন।
তাঁর অভিযোগ, সহকর্মীদের অকারণে হেনস্থা করা হত। একবার তো এক কর্মী ম্যানেজারদের সিঙাড়া অফার করেননি বলে, রীতিমতো কান্নাকাটি জুড়ে দেন তাঁরা। চরম হেনস্থা করেন ওই কর্মীকে। আরও অভিযোগ, তাঁদের হুমকিতে অনেকেই চাকরি ছেড়ে দিতে বাধ্য হন। এমনকি ৩০ মিনিটের মধ্যে হাতে ছাঁটাইয়ের নোটিস পর্যন্ত ধরিয়ে ভবন থেকে বের করে দেওয়া হয়। বলা হয়, ৩০ দিনের নোটিস পিরিয়ডের টাকা দিয়ে দেওয়া হবে, আর যেন ওই অফিসে ফিরে না আসেন!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)