Rain Alert: ৩৫ বছরে প্রথম অকালবর্ষা! সিঁড়ি দিয়ে বইছে ঝরনা, জলের তলায় মেট্রো স্টেশন...

Weather Forecast Mumbai Rains: মহারাষ্ট্রে সময়ে আগেই বর্ষার আগমন ঘটেছে, ৩৫ বছরে এই প্রথম সময়ের আগে বর্ষা ঢোকার ঘটনা বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদফতর (IMD)।  আর এর জেরেই অস্থির জনজীবন। 

সৌমিতা মুখোপাধ্যায় | Updated By: May 26, 2025, 07:01 PM IST
Rain Alert: ৩৫ বছরে প্রথম অকালবর্ষা! সিঁড়ি দিয়ে বইছে ঝরনা, জলের তলায় মেট্রো স্টেশন...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুম্বইয়ে আগাম বর্ষণের (Mumbai Rain Alert) জেরে অস্থির জনজীবন। শুধু রাস্তাঘাটই নয়, জলমগ্ন হয়ে পড়েছে নতুন উদ্বোধন হওয়া ওরলির ভূগর্ভস্থ মেট্রো স্টেশন প্ল্যাটফর্মও (Worli underground metro station)। রবিবার রাতে শুরু হওয়া ভারী বৃষ্টিপাত সোমবার সকাল পর্যন্ত চলে, যার ফলে শহরের বিভিন্ন এলাকায় জল জমে যায়, যানজট দেখা দেয়।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- Snehasish Ganguly Accident: শক্তির জেরে উত্তাল সমুদ্র! পুরীতে বোট উলটে প্রায় মৃত্যুমুখে সস্ত্রীক স্নেহাশিস গঙ্গোপাধ্যায়...

ওরলি স্টেশনের গেট ও প্ল্যাটফর্মে কাদা মেশানো জল জমে গিয়েছে। যথারীতি অসুবিধায় জেরবার নিত্যাযাত্রীরা। যাত্রীরা কেউ প্যান্ট গুটিয়ে, কেউ বা জুতো খুলে জল পেরিয়ে যেতে বাধ্য হচ্ছেন। ভাইরাল হয়েছে এরকম বেশ কিছু ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, সিঁড়ি বেয়ে জল নেমে আসছে ঝরনার মতো। 

আরেকটি ভিডিয়োতে দেখা গেছে, মেট্রোর ভিতর থেকে প্ল্যাটফর্মে জল চুঁইয়ে পড়ছে। এতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে স্টেশনের ড্রেনেজ ব্যবস্থা সঠিকভাবে কাজ করছে না। এই ঘটনা নতুন মেট্রো পরিকাঠামোর মান এবং বর্ষার জন্য সরকারের প্রস্তুতি নিয়েও প্রশ্ন তুলছে।

মুম্বই মেট্রো লাইন ৩-এর বান্দ্রা-কুরলা কমপ্লেক্স (BKC) থেকে আচার্য আট্রে চৌক পর্যন্ত পরিষেবা চালু হয়েছিল এই মাসের ১০ তারিখ। কিন্তু উদ্বোধনের কিছুদিনের মধ্যেই ওরলি স্টেশনে বন্যার মতো পরিস্থিতি তৈরি হওয়ায় পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও শুরু হয়ে আলোচনা। এক ব্যবহারকারী মজা করে লিখেছেন, “আমরাই বোকা। যখন বলেছিল ‘অকোয়া লাইন’, ওরা তো সিরিয়াসই ছিল!”

আরও পড়ুন- Muhammad Yunus on India: আমি বেশিদিন নেই! ভারতই বাংলাদেশকে শেষ করবে: ইউনূস

মুম্বইয়ের দক্ষিণে অভিজাত এলাকা ক্যাম্পস কর্নার-এ একটি রাস্তার অংশ ধসে পড়েছে, যার ফলে ট্রাফিক চলাচলে সমস্যা শুরু হয়েছে। বিশেষ করে ওয়ার্ডেন কালেকশন-এর কাছে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে—কেম্পস কর্নার থেকে মুখেশ চৌকের দিকে কোনও গাড়ি যেতে পারছে না। সব গাড়িকে ইউ-টার্ন নিয়ে কেম্পস কর্নার ফ্লাইওভারের দিকে ফিরে যেতে বলা হয়েছে। প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত, এবং সাধারণ মানুষকে বিকল্প রুট ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

মহারাষ্ট্রে সময়ে আগেই বর্ষার আগমন ঘটেছে, ৩৫ বছরে এই প্রথম সময়ের আগে বর্ষা ঢোকার ঘটনা বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদফতর (IMD)। আগামী ৭ দিনে কেরালা, কর্ণাটক, উপকূল মহারাষ্ট্র ও গোয়া অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মুম্বইয়ের নারিমান পয়েন্ট, গ্রান্ট রোড, কলাবা, ও বাইকুল্লা এলাকায় সকালে ঘণ্টাখানেকেই ২০–৪০ মিমি বৃষ্টি হয়েছে। এর প্রভাবে ফ্লাইট ও ট্রেন পরিষেবা আংশিকভাবে সমস্যার মুখে। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumita Mukherjee

ইংরেজিতে মাস্টার্স, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ছাত্রী। বিনোদনের খবর করা নেহাত বিনোদন নয়, গত ১৪ বছরের সাংবাদিক জীবনে তা প্রতিষ্ঠা করেছেন।তারকাদের প্রশ্ন করাতেই সাবলীল। ভোট কভারেজ থেকে দেশ-বিদেশের সব রকমের খবর, ফিল্ড রিপোর্টিং থেকে ভয়েস ওভার, কপি লেখা থেকে ইভেন্ট-- সর্বমুখিন, সর্বত্রগামী।

...Read More

.