Rajasthan Shocker: চোদ্দর কিশোরীতে মুগ্ধ বিয়েবাড়ির ফোটোগ্রাফার! তোমাকে চাই...নাছোড় দাবিতে আপত্তি করতেই অ্যাসিড...

Rajasthan Shocker: হামলার দিন নবম শ্রেণির ওই ছাত্রী যখন সুভাষ পার্ক এলাকা দিয়ে হেঁটে স্কুলে যাচ্ছিল তখন ওমপ্রকাশ মোটরসাইকেলে করে এসে তাকে লক্ষ্য করে...

সিকান্দর আবু জ়াফর | Updated By: Jan 20, 2026, 03:41 PM IST
Rajasthan Shocker: চোদ্দর কিশোরীতে মুগ্ধ বিয়েবাড়ির ফোটোগ্রাফার! তোমাকে চাই...নাছোড় দাবিতে আপত্তি করতেই অ্যাসিড...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাত্র ১৪ বছরের কিশোরী। তার উপরেই অ্যাসিড হামলা চালাল এলাকার এক তরুণ। ঘটনার ৩ দিন পর ওই যুবককে গ্রেফতার করেছে পুলিস। তরুণের ওই মারাত্মক কাণ্ডের কারণ তাকে ওই কিশোরী পাত্তা দিতে চায়নি। বারবার কথা বলার চেষ্টার পরও কিশোরী ওই তরুণের সঙ্গে কথা বলতে অস্বীকার করে। তাতেই মাথা গরম হয়ে যায় ১৯ বছরের তরুণ ওমপ্রকাশের। তবে অল্পের জন্য বেঁচে যায় ওই কিশোরী। ঘটনাটি ঘটেছে রাজস্থানের শ্রীগঙ্গানগরে।

Add Zee News as a Preferred Source

পুলিশি তদন্তে উঠে এসেছে, ওমপ্রকাশ একটি বিয়ের অনুষ্ঠানে মেয়েটিকে দেখেছিল। যেখানে সে ফটোগ্রাফার হিসেবে কাজ করছিল। সেই দেখার পরই সে মেয়েটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। কিন্তু মেয়েটি তাঁকে ধমক দিয়ে ফিরিয়ে দেয়। এতে অপমানিত বোধ করে ওমপ্রকাশ প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন বলে অভিযোগ উঠেছে।

হামলার দিন নবম শ্রেণির ওই ছাত্রী যখন সুভাষ পার্ক এলাকা দিয়ে হেঁটে স্কুলে যাচ্ছিল তখন ওমপ্রকাশ মোটরসাইকেলে করে এসে তাকে লক্ষ্য করে অ্যাসিডের বোতল ছুড়ে মারে। এতে মেয়েটির পোশাক এবং একটি আঙুল পুড়ে গেলেও, সৌভাগ্যবশত তার আঘাত প্রাণঘাতী ছিল না অর্থাৎ বড় ধরনের বিপদ থেকে সে বেঁচে যায়।

পুলিস জানিয়েছে, হামলার পর ওমপ্রকাশ পালানোর পরিকল্পনাটি খুব সূক্ষ্মভাবে সাজিয়েছিলেন। নিজেকে আড়াল করতে সে মুখ কাপড় দিয়ে বেঁধে হেলমেট পরেছিল। যাতে কেউ চিনতে না পারে। মোটর বাইকের নম্বর প্লেটটিও সে ঢেকে রেখেছিল। পুলিশ নিশ্চিত করেছে যে, মেয়েটির প্রতি তার একতরফা ভালোলাগা বা দুর্বলতা প্রত্যাখ্যাত হওয়ায় এবং সেই থেকে তৈরি হওয়া হতাশা থেকেই তিনি এই হামলা চালিয়েছিল।

আরও পড়ুন-নরেন্দ্র মোদীর নতুন বস নিতিন, কে এই ৪৫ বছরের তরুণ..

আরও পড়ুন-পুড়িয়ে মারার চেষ্টায় বিজেপি নেতার তাঁতঘরে আগুন! পুড়ে ছাই লক্ষ টাকার সামগ্রী..

গোটা ঘটনাটি ধরা পড়ে সিসিটিভিতে। ওমপ্রকাশের মুখ ঢাকা থাকা এবং বাইকের নম্বর প্লেট লুকানো থাকায় শুরুতে অপরাধীকে চেনা খুব কঠিন হয়ে পড়ে। অপরাধীকে শনাক্ত করতে পুলিস সিসিটিভি ফুটেজগুলো খুব খুঁটিয়ে পরীক্ষা করে। স্থানীয় সোর্সদের মাধ্যমে তথ্য সংগ্রহ করে। পুলিস সুপার ডঃ অমৃতা দুহান আগেই ঘোষণা করেছিলেন যে, অভিযুক্তকে গ্রেফতার করতে সাহায্য করতে পারে এমন তথ্যের জন্য ২৫,০০০ টাকা পুরস্কার দেওয়া হবে।

তিন দিন হন্যে হয়ে খোঁজার পর সোমবার ওমপ্রকাশকে পুলিস গ্রেফতার করে। পুলিস অভিযুক্তকে স্থানীয় বাজারের ভেতর দিয়ে হাঁটিয়ে নিয়ে যায়। পরবর্তী আইনি পদক্ষেপ খতিয়ে দেখতে পুলিস তদন্ত চালিয়ে যাচ্ছে। পুলিসের দ্রুত তৎপরতা এবং সাধারণ মানুষের সহযোগিতার কারণেই বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author
.