Zee News Cyber Attack: নির্লজ্জ পাকিস্তান সামরিক ক্ষমতায় না পেরে ফিরেছে চেনা নোংরামিতে, সাইবার হানায় টার্গেট জি নিউজ...
Zee News Cyber Attack: জি-মিডিয়াকে ভয় পেয়েছে পাকিস্তান। সত্যকে ধামাচাপা দেবার জন্য অক্ষম প্রয়াস মেরুদণ্ডহীন শাহনাজ এন্ড কোম্পানির। যেমন সীমান্তে বীর ভারতের সেনা...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জি-মিডিয়াকে (Zee Media) ভয় পেয়েছে পাকিস্তান (Pakistan)। একের পর এক সত্য ফাঁস জি নেটওয়ার্কের (Zee Network) পর্দায়। বিশ্ব দরবারে মুখ পুড়িয়ে এবার কাপুরুষের মতো পিছনের দরজা দিয়ে হামলার চেষ্টা জঙ্গি পাকিস্তানের। দোসর ইউনূসসের বাংলাদেশ। দুপুরে জি নেটওয়ার্কে হ্যাকাররা চালাল সাইবার হানা। সত্যকে ধামাচাপা দেবার জন্য অক্ষম প্রয়াস মেরুদণ্ডহীন শাহবাজ এন্ড কোম্পানির। যদিও পৃথিবীতে কখনওই সত্যকে ধামাচাপা দিয়ে রাখা যায় না, তাই যেমন সীমান্তে বীর ভারতের সেনা পাকিস্তানের যাবতীয় চক্রান্ত ভেস্তে দিয়েছে, তেমনি আমরাও রুখে দিয়েছি পাক বাংলাদেশের তিন পয়সার হ্যাকারদের বেকার প্রয়াস।
TRENDING NOW
পরিষ্কারভাবে ভাইরাসে লেখা ছিল 'Hacked by Bangladesh And Pakistan'। জি নেটওয়ার্কে সাইবার হানা। মিথ্যেবাদী পাকিস্তানকে প্রথমে বেআব্রু করেছিল জি নিউজই (Zee News)। আমাদের মতো কভারেজ আর কেউ করেনি। তার জন্যই কী জি নেটওয়ার্কের (Zee Network) ওপর ওদের এত রাগ? সেজন্যই কী পাকিস্তান জি নেটওয়ার্কের ক্ষতি চাইছে!
পাকিস্তানের একের পর এক হাঁড়ির খবর ক্রমাগত প্রকাশ করেছে জি নেটওয়ার্কই। মিথ্যেবাদী পাকিস্তানকে প্রথম থেকেই বেআব্রু করেছে জি নিউজ। এই জন্যই পাকিস্তানের গায়ে জ্বালা ধরিয়েছে জি নিউজ। তাই আজ ওরা এইভাবে সাইবার হানা করল। তারা নিজেদের বারংবার শক্তিশালী ভাবছে। আদতে তারা কী তা তারা নিজেরাই বুঝতে পারছে না।
জি নেটওয়ার্কে সাইবার হানা করিয়ে তারা জি মিডিয়ার মুখ বন্ধ করতে চেয়েছিল। তারা ভুলে গেছিল তাদের শক্তি কতটা। তবে অল্প সময়ের মধ্যেই তাদের সাইবার হানাকে বুড়ো আঙুল দেখিয়ে পরিস্থিতি আবার স্বাভাবিক করেছে জি নিউজ।
জি নিউজের খবরের জেরে সামনে এসেছে কের পর এক জঙ্গির মুখ। সমস্ত তাবড় তাবড় জঙ্গিকেই এক্সপোজ করেছে। এর জন্যই কী জি নেটওয়ার্কের উপর এত রাগ পাকিস্তানের?
পাকিস্তানের সমস্ত চক্রান্ত রুখে দিয়েছি আমরা। অল্প সময়ের মধ্যেই আমরা ওদের সাইবার হানাকে বুড়ো আঙুল দেখিয়ে ওদের সমস্ত চক্রান্ত রুখে দিয়েছি। এতদিন ওরা হুমকি দিত জি নিউজকে। আজ ওরা সাইবার হানা করল আমাদের জি নিউজের ওপর।
আমাদের মুম্বই, ভোপালের সোর্সগুলোকে ওরা হ্যাক করেছিল। আমাদের পুরো সিস্টেমকে ওরা বিপর্যস্ত করতে চেয়েছিল। পাকিস্তানের সব চেষ্টাকে আগেও আমরা ব্যার্থ করেছি আবারও ব্যার্থ করব। যতবার ওরা আমাদের ওপর হামলা করবে ততবার ওদের আমরা ব্যার্থ করব।
ওরা আমাদের সিস্টেমে এক ঘন্টার অপর হ্যাক করেছে। পাকিস্তানে আমাদের জি নিউজকে নিষিদ্ধ করেছিল, তাও ওদের ওখানের মানুষরা আমাদের চ্যানেল ইউটিউবের মাধ্যমে দেখত। আর সেখান থেকেই ওরা এমন হ্যাক করার কথা ভাবে। কারণ ওদের অনেক গোপন তথ্য আমরা একের পর ফাঁস করেছি।
এমনিতেই ওদের পাক চর পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। তার ওপর আবার ওদের সাইবার হানা। আমাদের জি নিউজের লাইভ সোর্সকে টার্গেট করে পাকিস্তান। পাকিস্তান চেয়েছিল জি নেট ওয়ার্কের গলা টিপে ধরতে। কিন্তু ওদের সমস্ত চেষ্টাকে ব্যার্থ করল জি নেটওয়ার্ক।
'Hacked by Bangladesh And Pakistan' দেখা যায় তিন জায়গায়; এক মধ্যপ্রদেশ ভোপাল, দুই মধ্যপ্রদেশ, তিন বিহার। খবর ইনজেস্টের সময় তাদের চক্রান্ত ধরা পড়ে। পাকিস্তানের সব চক্রান্তকে আমরা রুখে দিয়েছি।
জি নেটওয়ার্কে সাইবার হানা চালিয়েছিল পাকিস্তান ও বাংলাদেশ। এরা লাইভ চার্গেট করেই হানা চালিয়েছিল। আমরা বারবার দেখেছি কীভাবে ওরা সাধারণ মানুষের ওপর হামলা করেছিল, এবার ওরা সাইবার হামলা করছে।
আরও পড়ুন: Rajdhani Express: বড়সড় নাশকতার ছক? রাজধানীকে বেলাইন করার ষড়যন্ত্র! সঙ্গে আরও একটি ট্রেন...
জি নিউজের ওপর সবার আগে হামলা করেছে পাকিস্তান, বাংলাদেশ। একট চ্যানেলকে হামলা করেছে ওরা। এখান থেকে এটাই স্পষ্ট ওরা জি নিউজকে কতটা ভয় পাচ্ছে। এরা সাইবার হানা চালিয়ে আমাদের চ্যানেল বন্ধ করার চেষ্টা করেছিল। পাক চক্রান্ত আমারা রুখে দিয়েছি। ওরা আমাদের লাইভ সোর্সকে টার্গেট করেছিল।
জি নেটওয়ার্ক লুকিয়ে চুরিয়ে সম্প্রচার করে পাকিস্তান। মিথ্যেবাদী পাকিস্তানকে বেআব্রু করেছে জি নেটওয়ার্কই। 'অপারেশন সিঁদুর'-এর সময়ও ওরা লুকিয়ে চুরিয়ে সম্প্রচার চালিয়েছিল। তাই জন্যই কী জি মিডিয়াকে রুখে দিতে পাকিস্তানের এই চক্রান্ত?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Rajat Mondal
বিজ্ঞানের স্নাতক। কর্মজীবনের শুরু ওষুধ শিল্পে। পরে পেশা বদলে সাংবাদিকতায়। রাজনীতি, পরিবেশ-প্রযুক্তি এবং স্বাস্থ্য-- পছন্দের বিষয়। আসলে anything under the Sun is NEWS-- বিশ্বাস এই গুরুমারা বিদ্যায়। বিশদে জানতে গুগল করুন প্লিজ। ...Read More