Pahalgam Terror Attack: জিপলাইনে সেলফি, পর্যটকের মোবাইলে উঠেছে পহেলগাঁও কাণ্ডের সবচেয়ে হাড়হিম করা ভিডিয়ো! জিপলাইনে অপারেটের আচরণে দানা বেঁধেছে সন্দেহ। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিল NIA।

খালিদ হোসেন: জিপলাইন থেকে সেলফিতেও ধরা পড়েছে পহেলগাঁওয়ে সেই নৃশংস হত্যালীলা। ভিডিয়ো ভাইরাল হতেই এবার নড়েচড়ে বসল NIA। জিপলাইন অপারেটরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলেন তদন্তকারীরা।
ঘটনাটি ঠিক কী? পহেলগাঁও কাণ্ডে সবচেয়ে হাড়হিম করা ভিডিয়ো প্রকাশ্যে ভিডিয়ো প্রকাশ্য়ে এসেছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, বৈসরনে জিপলাইন রাইডে চড়ছেন এক পর্যটক। গোটা জিপলাইনের রাইডেই তিনি সেলফি স্টিকে ক্যামেরা ধরে রেখেছেন। আর তাঁর অজান্তেই সেই ক্যামেরায় উঠে এসেছে জঙ্গিদের নারকীয় হত্যালীলা। শোনা যাচ্ছে মুহুমুহু গুলির শব্দ! পর্যটক আতঙ্কে দৌড়দৌড়ি করছেন। এমনকী, অনেককে গুলি খেয়ে লুটিয়ে পড়তেও দেখা যাচ্ছে ভিডিয়োতে।
এদিকে ওই পর্যটক তখন জিপলাইনে ওঠে পড়েছেন। ভিডিও দেখা যাচ্ছে, রাইড শুরু করার আগে তিনবার 'আল্লাহ-হু-আকবর' ধ্বনি দিচ্ছেন জিপ অপারেটর। ঘটনাচক্রে এর কয়েক সেকেন্ড পরই গুলি চলতে শুরু করে বৈসরন উপত্যকায়! যে পর্যটকে ভিডিয়ো এখন ভাইরাল, সেই পর্যটকের দাবি, জিপলাইনে চড়েছিলেন তাঁর স্ত্রী ও ছেলেও। তখন জিপ অপারেটরের মুখে ওই ধ্বনি শোনা যায়নি। তা শোনা যায় শুধুমাত্র তিনি ওঠার পর ও গুলি চলার কয়েক সেকেন্ড আগে। আর তাতে দানা বেঁধেছে সন্দেহ।
NIA সূত্রে খবর, ওই জিপলাইন অপারেটরের নাম মুজামিল। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল জুম্ম-কাশ্মীর পুলিস। পরে অবশ্য ছেড়ে দেওয়া হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)