Amit Mishra Announces Retirement: বিশ্বকাপে ১০ উইকেট, ভারতকে জিতিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপের আগেই আচমকা অবসর মহারথীর!

Published: Sep 04, 2025, 08:26 PM IST|Updated: Sep 04, 2025, 08:26 PM IST

Amit Mishra Announces Retirement: বিশ্বকাপে তিনি নিয়েছিলেন ১০ উইকেট। ভারতকে জিতিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিও। এশিয়া কাপের আগেই আচমকা অবসর ঘোষণা করলেন মহারথী। 

Amit Mishra Announces Retirement1/7

ক্রিকেট থেকে অবসর ঘোষণা অমিত মিশ্রর

১৬ মাসেরও বেশি সময় ধরে কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি তিনি। প্রায় ২৫ বছর ২২ গজে কাটিয়ে দেশের নক্ষত্র রিস্ট স্পিনার অমিত মিশ্র সব রকমের ক্রিকেট থেকে সন্ন্যাস নিয়ে ফেললেন। সোশ্যাল মিডিয়ায় লম্বা বিবৃতি দিয়ে আলবিদা বললেন ৪২ বছরের অমিত। 

 

Amit Mishra Announces Retirement2/7

ক্রিকেট থেকে অবসর ঘোষণা অমিত মিশ্রর

অমিত ২২টি টেস্ট, ৩৬টি ওডিআই এবং ১০টি টি-টোয়েন্টিআই-তে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। মোট ১৫৬ উইকেট নিয়েছেন। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেক হয়। পাঁচ ওভারে ২৯ রানে ১ উইকেট নিয়েছিলেন তিনি।

 

 Amit Mishra Announces Retirement3/7

ক্রিকেট থেকে অবসর ঘোষণা অমিত মিশ্রের

২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের হয়ে প্রথম টেস্ট খেলেছিলেন অমিত। ৭১ রান দিয়ে ৫ উইকেট তুলে মুগ্ধ করেছিলেন। সেই ম্যাচে তিনি মোট ১০৬ রান দিয়ে ৭ উইকেট পেয়েছিলেন। ভারতের ৩২০ রানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ভারতের হয়ে শেষবার ২০১৭ সালে খেলেছিলেন। 

 

Amit Mishra Announces Retirement4/7

ক্রিকেট থেকে অবসর ঘোষণা অমিত মিশ্রের

আইপিএলে খেলা সফলতম বোলারদের মধ্যে অমিত একজন। ১৬২ ম্যাচে ১৭৪ উইকেট নিয়ে টুর্নামেন্টের ইতিহাসে তিনি অষ্টম সর্বাধিক উইকেটশিকারি। আইপিএলের ইতিহাসে সর্বাধিক হ্যাটট্রিকের রেকর্ডও তাঁরই দখলে। ২০০৮, ২০১১ এবং ২০১৩ সালে তিনবার এই কৃতিত্ব অর্জন করেছেন অমিত।

 

Amit Mishra Announces Retirement5/7

ক্রিকেট থেকে অবসর ঘোষণা অমিত মিশ্রর

অমিত নেটপাড়ায় লিখলেন, '২৫ বছর পর আজ আমি ক্রিকেট থেকে অবসর নিলাম। এই খেলাই ছিল আমার প্রথম প্রেম, আমার শিক্ষক এবং আমার আনন্দের সবচেয়ে বড় উৎস। এই যাত্রা অসংখ্য আবেগে পরিপূর্ণ - গর্বের সঙ্গেই রয়েছে কষ্ট-শেখা-ভালোবাসার মুহূর্ত। আমি বিসিসিআই, হরিয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন, আমার কোচ, সাপোর্ট স্টাফ, সহকর্মী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভক্তদের প্রতি গভীর কৃতজ্ঞ। যাঁদের বিশ্বাস এবং সমর্থন আমাকে প্রতিটি পদক্ষেপে শক্তি দিয়েছে।'

 

Amit Mishra Announces Retirement6/7

ক্রিকেট থেকে অবসর ঘোষণা অমিত মিশ্রর

২০১৩-র আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী ভারতীয় দলের অংশ ছিলেন অমিত। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অমিত ১০ উইকেট নিয়েছিলেন। সেবার ভারত রানার্স হয়েছিল। ২০১৬ সালে নিউ জিল্যান্ডের বিরুক্ষে দ্বিপাক্ষিক ওডিআই সিরিজে ১৮ উইকেট নিয়েছিলেন। জাভাগল শ্রীনাথের বিশ্বরেকর্ড স্পর্শ করেছিলেন তিনি।

 

Amit Mishra Announces Retirement7/7

ক্রিকেট থেকে অবসর ঘোষণা অমিত মিশ্রর

অমিত শেষবার ২০২৪ সালে লখনউ সুপার জায়ান্টসের হয়ে আইপিএল খেলেছিলেন। মাত্র এক ম্যাচ খেলে এক উইকেট নিয়েছিলেন। এরপর ২০২৫ সালের আইপিএল নিলামের জন্য চূড়ান্ত খেলোয়াড়দের তালিকায় স্থান পাননি অমিত। দেশের পাট চুকিয়ে অমিত বিদেশে টি-টোয়েন্টি লিগ খেলেন কিনা, সেটাই এখন দেখার।