Next BCCI President: ১১৪৭০ রান + ২১১৯ উইকেট, ঝুলিতে ২ বিশ্বকাপের সঙ্গে ৩ আইপিএলও, এবার বিসিসিআইয়ের হটসিটে!

Written BySubhapam Saha
Published: Sep 13, 2025, 02:03 PM IST|Updated: Sep 13, 2025, 02:03 PM IST

Next BCCI President: কে হতে চলেছেন পরবর্তী বিসিসিআই প্রেসিডেন্ট? এই নিয়ে চলছে তুমুল আলোচনা। তবে সচিন তেন্ডুলকর লড়াই থেকে সরে আসায়, এবার এই কিংবদন্তির নাম এখন ভেসে উঠেছে, যিনি বসতে চলেছেন বিসিসিআইয়ের হটসিটে!

 

Next BCCI President1/9

পরবর্তী বিসিসিআই প্রেসিডেন্ট

ভারতীয় ক্রিকেট বোর্ডের সংবিধান অনুসারে, ৭০ বছর হয়ে যাওয়ার পর আর বিসিসিআই প্রেসিডেন্ট পদে আর থাকা যায় না। সেই নিয়ম মেনেই রজার বিনি ছেড়ে দিয়েছেন সিংহাসন। বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা এখন অস্থায়ী সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন। 

 

Next BCCI President2/9

পরবর্তী বিসিসিআই প্রেসিডেন্ট

কিছুদিনের মধ্যেই নেতৃত্বে আসবে বদল। নতুন কেউ আসবেন পাকাপাকি ভাবে। বিনির জুতোয় পা গলিয়ে হবেন বোর্ডের নতুন প্রেসিডেন্ট। চলতি সেপ্টেম্বরের শেষ সপ্তাহে মুম্বইয়ে হতে চলেছে বোর্ডের বার্ষিক সাধারণ সভা ওরফে এজিএম। তারপরেই জানা যাবে যে, প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদে কে বসবেন।  

 

Next BCCI President3/9

পরবর্তী বিসিসিআই প্রেসিডেন্ট

'ক্রিকেট ঈশ্বর' সচিন তেন্ডুলকরকে বিসিসিআইয়ের মসনদে দেখা যাবে বলেই শোনা যাচ্ছিল। তবে তাঁর শিবির ইতিমধ্যেই এই জল্পনা অস্বীকার করেছে। সচিনের নাম মুছে যাওয়ার পরেই, তাঁরই সতীর্থের নাম এখন প্রবল ভাবে বিসিসিআই প্রেসিডেন্টের দৌড়ে শোনা যাচ্ছে।

 

Next BCCI President4/9

পরবর্তী বিসিসিআই প্রেসিডেন্ট

বিসিসিআই নির্বাচন প্রক্রিয়া চলতি মাসের শেষের দিকে শুরু হবে। ইলেক্টোরাল অফিসার একে জোতির মতে, ২১ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। আগামী ২২ সেপ্টেম্বর যাচাই-বাছাই হবে। ২৩ সেপ্টেম্বর প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন এবং ওই দিনই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ভোটগ্রহণ এবং গণনা ২৮ সেপ্টেম্বর নির্ধারিত।

Next BCCI President5/9

পরবর্তী বিসিসিআই প্রেসিডেন্ট

এদিকে গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) ছিল রাজ্য সমিতিগুলির বার্ষিক সাধারণ সভায় যোগদানের জন্য যোগ্য প্রতিনিধিদের নাম জমা দেওয়ার এবং প্রয়োজনে ভোট দেওয়ার শেষ দিন। সম্পূর্ণ তালিকা শনিবার (১৩ সেপ্টেম্বর) ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

 

Next BCCI President6/9

পরবর্তী বিসিসিআই প্রেসিডেন্ট

সভাপতি পদের পাশাপাশি, সহ-সভাপতি, সচিব, যুগ্ম সম্পাদক এবং কোষাধ্যক্ষ পদের জন্যও নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে, এই পদগুলির জন্য প্রতিদ্বন্দ্বিতা অসম্ভব বলেই মনে হচ্ছে। দেবজিৎ সাইকিয়া, প্রভাতেজ সিং ভাটিয়া এবং রোহন দেশাই যথাক্রমে সম্পাদক, কোষাধ্যক্ষ এবং যুগ্ম সম্পাদক পদে থাকবেন বলেই মনে করা হচ্ছে।

 

Next BCCI President7/9

পরবর্তী বিসিসিআই প্রেসিডেন্ট

প্রার্থীদের বিসিসিআই বা এর সদস্য সমিতিগুলিতে অতীত বা বর্তমানের যে কোনোও নির্বাচিত পদের তথ্য প্রকাশ করতে হবে। ইলেক্টোরাল অফিসারের বিজ্ঞপ্তি অনুসারে, এই তথ্য নির্ধারিত ফর্ম সি-তে দাখিল করতে হবে, প্রতিনিধির স্বাক্ষরিত এবং নোটারি দ্বারা সত্যায়িত করতে হবে।

 

Next BCCI President8/9

পরবর্তী বিসিসিআই প্রেসিডেন্ট

এক স্পোর্টস ওয়েবসাইটের রিপোর্ট বলছে, পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন (পিসিএ) ৪৫ বছর বয়সী কিংবদন্তি স্পিনার হরভজন সিংকেই বোর্ডের শীর্ষ পদের জন্য মনোনীত করেছে বলে জানা গিয়েছে। মনোনয়নের আনুষ্ঠানিক তালিকা এখনও চূড়ান্ত হয়নি। এই ভোটে কেবলমাত্র রাজ্য অ্যাসোসিয়েশন সমর্থিত প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য।

Next BCCI President9/9

পরবর্তী বিসিসিআই প্রেসিডেন্ট

৩৬৭ আন্তর্জাতিক ম্যাচে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা হরভজন ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে ১১৪৭০ রানের সঙ্গেই  ২১১৯ উইকেট নিয়েছে। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ জেতার চার বছর পর ৫০ ওভারের বিশ্বকাপও জেতেন তিনি। ৩বার আইপিএলও জিতেছেন তিনি।  ২০২২ সালে আম আদমি পার্টি (আপ) তাঁকে রাজ্যসভায় মনোনীত করে। হরভজন বর্তমানে রাজ্যসভার সাংসদও।