Vaibhav Suryavanshi | IPL Records: মাত্র ১৪ বছর বয়সে আইপিএলের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ড করে বৈভব সূর্যবংশীর। গেইলের পর, ভারতীয় হিসেবে বৈভবই প্রথম-
1/8জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজস্থানের হয়ে সূর্যবংশীর রয়্যাল পারফরম্যান্স টাইটান্সদের বিরুদ্ধে। আইপিএলের সাম্প্রতিক ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি ঝর তুলল বিহারের বৈভব সূর্যবংশী। পিছিয়ে রইলেন না যশশ্বীরাও।
2/8চলতি মরসুমেই ম্যাচ গড়পেটার অভিযোগে জড়িয়েছিল রাজস্থান রয়্যালস (RR)। এক যুগ পর, ২০১৩-র সেই কলঙ্ককে আবার মনে করিয়ে দিল এই ঘটনা।
3/8এরই মধ্যে গত ম্যাচে, অধিনায়ক রিয়ান পরাগ টসে জিতে প্রথমে বল করবেন বলে ঠিক করেন এবং প্রথমেই দুটি উইকেট নেন। ৯৩-১ স্কোরে প্রথমে সাই সুদর্শন ও পরে ১৬৭ রানে শুভমন।
4/8গুজরাতের ২১০ রানের লক্ষ্য তাড়া করতে প্রথমেই মাঠে নামে দুই তরুণ খেলোয়াড় যশশ্বী ও বৈভব। দুরন্ত ইনিংসে মাত্র ১৫.৫ ওভারেই জিতে যায় পরাগরা। বৈভবের পাশাপাশি যশশ্বী ৪০ বলে ৭০ রানে এবং রিয়ান পরাগ ১৫ বলে ৩২ রানে ম্যাচ শেষে অপরাজিত ছিলেন।
5/8'কখনও এরকম হয়েছে যে তোমরা ম্যাচ শুরুই করেছ ছক্কা দিয়ে?'- এক সতীর্থকে জিজ্ঞাসা করেছিল কিছুদিন আগে। আর এদিনের ম্যাচে শুরুতেই ছক্কা হাঁকান বৈভব।
6/8মাত্র ১৪ বছর বয়সে আইপিএলের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ড করে বৈভব সূর্যবংশী। এছাড়াও ক্রিস গেইলের পর, আইপিএল ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিটিও নিজের নামে করেছে। যদিও ভারতীয় হিসেবে বৈভবই প্রথম।
7/8১৭ বলে ৫১ রান! মরসুমের দ্রুততম হাফ-সেঞ্চুরি ও ৩৫ বলে সেঞ্চুরি করে সকলের প্রশংসা কুড়োয়। গোটা ইনিংসে মোট ১১ টি ছক্কা ও ৭ টি চার মারে বৈভব। একটি ইয়োর্কার মারতে গিয়ে ১০১ রানে আউট হয় বৈভব। মাঠ ছাড়ার সময় শুধু তার সতীর্থরাই নন, বিপক্ষের খেলোয়াড়রাও বৈভবের প্রশংসায় পঞ্চমুখ। হুইলচেয়ার থেকে উঠে দাঁড়িয়ে হাততালি দেন দ্রাবিড়।
8/8আপাতত মরসুমের হিরো বৈভবের প্রশংসায় শচীন তেন্ডুলকার, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, মহম্মদ শামিরা, এবং ভাবী ক্রিকেট তারকাকে নিয়ে আশাবাদী গোটা দেশ।