Deadly Lightning: মর্মান্তিক! ১দিনে ভয়ংকর বাজে মৃত ১৭, কেন এই মৃত্যুলীলা রাজ্যে?

Written BySoumita Khan
Published: Jul 25, 2025, 09:50 AM IST|Updated: Jul 25, 2025, 09:52 AM IST

Heavy Thunderstorm Alert in West Bengal: কলকাতার মাথার ওপর একটি অনুরূপ শক্তিশালী কিউমুলোনিম্বাস মেঘ। কয়েক ঘণ্টার মধ্যে শুরু হবে ইনটেনসিভ লাইটনিং।

বজ্রপাতে মৃত্যু1/6

বজ্রপাতে মৃত্যু

অয়ন ঘোষাল: কেন রাজ্যে ১ দিনে বজ্রপাতে ১৭ মৃত্যু? চিন ভিয়েতনাম সাগর থেকে যে অংশ কেটে বঙ্গোপসাগরের নিম্নচাপ তৈরি হয়েছে তার মধ্যে মারাত্মক শক্তিশালী উল্লম্ব বা কিউনিলোনিম্বাস মেঘ পর্যাপ্ত পরিমাণে রয়েছে। 

কিউমুলনিম্বাস মেঘ2/6

কিউমুলনিম্বাস মেঘ

সাধারণত কিউমুলনিম্বাস মেঘের উচ্চতা ৭ থেকে ৮ কিলোমিটার হয়। গতকাল দুপুরে বাঁকুড়া পুরুলিয়া এলাকায় মাথার ওপর যে বিশাল আয়তনের মেঘ এসে দাঁড়িয়েছিল তার উচ্চতা ছিল ১৪ কিলোমিটার। 

 

কিউমুলনিম্বাস মেঘ3/6

কিউমুলনিম্বাস মেঘ

সেই মেঘ ছিল মারাত্মক শক্তিশালী। তাই সেকেন্ডে ২ থেকে ৩ বার করে ইনটেনসিভ লাইটনিং হয়েছে। 

দামিনী অ্যাপ4/6

দামিনী অ্যাপ

কাজে বেরোনো মানুষ হয়তো এখনও দামিনী অ্যাপ ব্যবহার করেননি বা খেয়াল করেননি। তাই একের পর এক মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে গিয়েছে। 

কলকাতার মাথায় কিউমুলোনিম্বাস মেঘ5/6

কলকাতার মাথায় কিউমুলোনিম্বাস মেঘ

এই মুহূর্তে কলকাতার মাথার ওপর একটি অনুরূপ শক্তিশালী কিউমুলোনিম্বাস মেঘ আছে। বৃষ্টি কমলেই যদি হঠাৎ অস্বাভাবিক গরম লাগতে শুরু করে তাহলে বুঝে নিতে হবে বাকি সমস্ত মেঘ এবং হওয়ার গতিপথ অবরুদ্ধ করে দাঁড়িয়ে আছে উল্লম্ব এই মেঘ। 

কলকাতার মাথায় কিউমুলোনিম্বাস মেঘ6/6

কলকাতার মাথায় কিউমুলোনিম্বাস মেঘ

ফলে কলকাতায় আর কয়েক ঘণ্টার মধ্যে ইনটেনসিভ লাইটনিং শুরু হবে। সঙ্গে ভারী বৃষ্টি আসছে। কলকাতার ঠিক ডাইগোনালি এই মুহূর্তে মাথার ওপর যে মেঘ দাঁড়িয়ে আছে তার দৈর্ঘ্য ১০ কিলোমিটার।