Nostradus dangerous prediction of 2026: কোভিডের থেকেও বড় মহামারি, রক্তাক্ষয়ী তৃতীয় বিশ্বযুদ্ধ, মানব সভ্যতার অবসান! ২০২৬-ই কি হতে চলেছে সেই ভয়ংকরতম বছর? নস্ট্রাদামুস বলছে...

Living Nostradamus: গত কয়েক বছর ধরে অ্যাথোস সালোমে, যাঁকে বিশ্বজুড়ে 'জীবিত নস্ট্রাদামুস' হিসেবে অভিহিত করা হয়, তাঁর সাহসী এবং ভয়ংকর ভবিষ্যদ্বাণীর জন্য আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার বিষয়। তাঁর করা অনেক পূর্বাভাসই আশ্চর্যজনকভাবে সঠিক প্রমাণিত হয়েছে। 

| Jan 10, 2026, 07:23 PM IST
1/17

জীবিত নস্ট্রাদামুসের পূর্বাভাস

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু এবং কোভিড-১৯ মহামারীর আগাম আভাস দিয়ে ইতিপূর্বেই বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করা সালোমে এবার দাবি করছেন যে, বিশ্ব বর্তমানে একাধিক বড় ধরণের সংকটের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।  

2/17

২০২৬-এর যুদ্ধক্ষেত্র: সাহেল ও আর্কটিক

২০২৬ সালের জন্য ভবিষ্যদ্বাণী করতে গিয়ে সালোমে সংঘাতের এমন দুটি সম্ভাব্য কারণ বা 'ফ্ল্যাশপয়েন্ট' চিহ্নিত করেছেন যা সচরাচর আলোচনার বাইরে থাকে—আফ্রিকার সাহেল অঞ্চল এবং উত্তর মেরুর আর্কটিক সার্কেল।   

3/17

জীবিত নস্ট্রাদামুস পূর্বাভাস

'হ্যালো ম্যাগাজিন'-এ উদ্ধৃত তাঁর বক্তব্য অনুযায়ী, "নাইজারের উত্তরাঞ্চলে চরমপন্থী গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান উত্থানের ফলে এই এলাকাটি অদূর ভবিষ্যতে এমন এক পরোক্ষ যুদ্ধের ময়দান হতে পারে, যেখানে পশ্চিমা সেনা প্রত্যাহারের পর বিভিন্ন প্রভাবশালী দেশ নিজেদের আধিপত্য বজায় রাখার মরিয়া চেষ্টা করবে।"  

4/17

জীবিত নস্ট্রাদামুস পূর্বাভাস

সালোমে আরও ভবিষ্যদ্বাণী করেছেন যে, উত্তর মেরু বা আর্কটিক অঞ্চল অদূর ভবিষ্যতে একটি কৌশলগত যুদ্ধক্ষেত্র হিসেবে আত্মপ্রকাশ করবে। তিনি অত্যন্ত সতর্কতার সাথে জানিয়েছেন, "সাম্প্রতিক গোয়েন্দা তথ্য ইঙ্গিত দিচ্ছে যে রাশিয়া আর্কটিকের কৌশলগত এলাকাগুলোতে তাদের মিসাইল সিস্টেম সরিয়ে নিচ্ছে''।   

5/17

জীবিত নস্ট্রাদামুস পূর্বাভাস

এর ফলে ২০২৬ সালে বরফ গলার সময় ন্যাটোর (NATO) সঙ্গে রাশিয়ার সরাসরি সংঘাতের সম্ভাবনা প্রবল হয়ে উঠবে। কারণ সেই সময় আর্কটিকের নতুন নৌপথ এবং বিশাল জ্বালানি মজুতের নিয়ন্ত্রণ পাওয়া দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।"  

6/17

নতুন মহামারী ও প্রযুক্তির অভিশাপ

সালোমের মতে, মানবজাতির জন্য আর একটি আসন্ন বিপদ হতে পারে রোগব্যাধি। তবে তিনি কোভিড-১৯-এর পুনরাবৃত্তির কথা বলেননি, বরং তিনি H5N5 (বার্ড ফ্লু-এর একটি রূপ) নিয়ে রেড অ্যালার্ট জারি করেছেন। তাঁর মতে, এই ভাইরাসটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের হাঁস-মুরগি এবং গবাদি পশুর ওপর মারাত্মক প্রভাব ফেলবে।   

7/17

নতুন মহামারী ও প্রযুক্তির অভিশাপ

তিনি সতর্ক করে বলেন, "এই ভাইরাসের বৈশ্বিক নজরদারি আরও শক্তিশালী করা প্রয়োজন, বিশেষ করে যখন ইউরোপীয় ইউনিয়ন দ্রুত একটি সংশোধিত mRNA ভ্যাকসিনের অনুমোদন দেওয়ার জন্য তোড়জোড় চালাচ্ছে।"  

8/17

নতুন মহামারী ও প্রযুক্তির অভিশাপ

সালোমের মতে, মানবজাতির জন্য আর একটি আসন্ন বিপদ হতে পারে রোগব্যাধি। তবে তিনি কোভিড-১৯-এর পুনরাবৃত্তির কথা বলেননি, বরং তিনি H5N5 (বার্ড ফ্লু-এর একটি রূপ) নিয়ে রেড অ্যালার্ট জারি করেছেন। তাঁর মতে, এই ভাইরাসটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের হাঁস-মুরগি এবং গবাদি পশুর ওপর মারাত্মক প্রভাব ফেলবে।   

9/17

নতুন মহামারী ও প্রযুক্তির অভিশাপ

তিনি সতর্ক করে বলেন, "এই ভাইরাসের বৈশ্বিক নজরদারি আরও শক্তিশালী করা প্রয়োজন, বিশেষ করে যখন ইউরোপীয় ইউনিয়ন দ্রুত একটি সংশোধিত mRNA ভ্যাকসিনের অনুমোদন দেওয়ার জন্য তোড়জোড় চালাচ্ছে।"  

10/17

প্রযুক্তি ও ডিজিটাল নজরদারি

প্রযুক্তি ও ডিজিটাল নজরদারি নিয়েও সালোমে এক উদ্বেগজনক চিত্র তুলে ধরেছেন। এই আধুনিক ভবিষ্যৎদ্রষ্টা সতর্ক করেছেন যে, ২০২৬ সাল হতে পারে সেই সন্ধিক্ষণ যখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI 'মানবিক নীতিবোধকে' ছাপিয়ে যাবে।   

11/17

প্রযুক্তি ও ডিজিটাল নজরদারি

তিনি মনে করেন, এআই কেবল মানুষের সুবিধার জন্য নয়, বরং জনমত নিয়ন্ত্রণ ও ম্যানিপুলেশনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে।   

12/17

প্রযুক্তি ও ডিজিটাল নজরদারি

এছাড়াও তিনি একটি বৈশ্বিক সাইবার বিপর্যয়ের পূর্বাভাস দিয়েছেন, যা বিশ্বের আর্থিক ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা এবং বিদ্যুৎ গ্রিডকে অচল করে দিতে পারে।

13/17

বলকানের নস্ট্রাদামাস: বাবা ভাঙ্গা

এদিকে, বুলগেরিয়ার প্রখ্যাত অন্ধ ভবিষ্যৎদ্রষ্টা বাবা ভাঙ্গা, যাঁকে 'বলকানের নস্ট্রাদামাস' বলা হয়, তাঁর করা অতীতবাণীগুলোও বিশ্বজুড়ে সমানভাবে সমাদৃত। 

14/17

বলকানের নস্ট্রাদামাস: বাবা ভাঙ্গা

বিশ্বাস করা হয় যে তিনি বিশ্ব পরিবর্তনকারী অনেক ঘটনার ইঙ্গিত অনেক আগেই দিয়ে গিয়েছিলেন। বৈশ্বিক সংঘাত থেকে শুরু করে বৈজ্ঞানিক আবিষ্কার—সবই তাঁর নজরে ছিল।   

15/17

বলকানের নস্ট্রাদামাস: বাবা ভাঙ্গা

তাঁর সবচেয়ে রহস্যময় এবং বহুল আলোচিত ভবিষ্যদ্বাণীগুলো মূলত ভিনগ্রহের প্রাণী বা এলিয়েন সংক্রান্ত।  

16/17

বলকানের নস্ট্রাদামাস: বাবা ভাঙ্গা

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, বিশ্বজুড়ে একের পর এক বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয় নেমে আসবে যা বিশ্ব মানচিত্রকে প্রভাবিত করতে পারে।   

17/17

জীবিত নস্ট্রাদামুস পূর্বাভাস

ভূমিকম্প, ভয়াবহ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং বিশ্বের বিভিন্ন অংশে চরম জলবায়ু পরিবর্তনের এক ভীতিপ্রদ ছবি এঁকে গিয়েছেন।