21 July TMC Martyrs Day crowd in Alipore Zoo: একুশের সভায় যোগ দিতে এসে চিড়িয়াখানায় কেন? প্রশ্ন করলে তাঁদের একটাই বক্তব্য, যদিও অনেকে আবার...
1/7সন্দীপ প্রামাণিক: এসেছিলেন একুশে জুলাইয়ের সভায় যোগ দেবেন বলে! মমতা-অভিষেকের বক্তব্য শুনবেন বলে!
2/7কিন্তু এত ভিড় যে আর ধর্মতলার মঞ্চস্থান অবধি গিয়ে পৌঁছতে পারেননি। তাই একুশের সভা ছেড়ে ঘুরপথে গিয়ে পৌঁছলেন আলিপুর চিড়িয়াখানায়।
3/7একুশের সভা উপলক্ষ্যেই যেন আলিপুর চিড়িয়াখানায় আজ বড়দিন বা নিউ ইয়ার্সের মতো ভিড়ের ঢল নামল।
4/7রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যাঁরা একুশে জুলাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জির বক্তব্য শুনতে এসেছিলেন, তাঁরাই ভিড় জমালেন আলিপুর চিড়িয়াখানাতে।
5/7মমতা-অভিষেকের বক্তব্য শোনার বদলে তাঁরা চিড়িয়াখানার বিভিন্ন জীবজন্তুদের দেখে উপভোগ করলেন।
6/7প্রশ্ন করলে একটাই বক্তব্য, "প্রচন্ড ভিড়। ভিড়ে ঢুকতে পারিনি সভায়। তাই চিড়িয়াখানাকে উপভোগ করছি।"
7/7