21 July TMC Martyrs Day: ১৯৯৮ থেকে শুরু, একুশে জুলাইয়ের আগে এটাই তাঁর কাজ! কেন? কী উদ্দেশ্য? মমতা-ভক্ত বললেন...

Written BySUDESHNA PAUL
Published: Jul 19, 2025, 08:22 PM IST|Updated: Jul 19, 2025, 08:22 PM IST

21 July TMC Shahid Diwas: ১৯৯৮ সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল তৈরি করেন, সেই সময় থেকে প্রতি বছর তিনি একা একাই..

21 July TMC Martyrs Day1/6

তৃণমূলের একুশে জুলাই...

বিধান সরকার: গলায় ঝুলছে মমতার ছবি দেওয়া প্ল্যাকার্ড। একাই ট্রেনে ঘুরে ঘুরে ২১ জুলাইয়ের প্রচার চালাচ্ছেন মমতা ভক্ত।

21 July TMC Martyrs Day2/6

তৃণমূলের একুশে জুলাই...

ব্যান্ডেল থেকে হাওড়া, সব স্টেশনের নাম দিয়ে ছড়া লিখে বই ছাপিয়েছেন। 'একাই একশ মমতা' লিখে নিজেই ট্রেনে বিক্রি করেন হুগলির বাসিন্দা ভাই দাস। 

21 July TMC Martyrs Day3/6

তৃণমূলের একুশে জুলাই...

ট্রেনে হকারি করেন। সকালে কয়েক ঘণ্টা হকারি। তারপর গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে ২১ জুলাইয়ের প্রচার। কখনও ট্রেনে, কখনও স্টেশনে, কখনও প্ল্যাটফর্মে। ১০ জুলাই থেকে ২০ জুলাই, এটাই তাঁর কাজ।

21 July TMC Martyrs Day4/6

তৃণমূলের একুশে জুলাই...

কেন করেন? ভাই দাস বলেন, ১৯৯৮ সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল তৈরি করেন, সেই সময় থেকে প্রতি বছর একুশে জুলাইয়ের ধর্মতলা সভার সমর্থনে প্রচার করেন তিনি। একা একাই। 

21 July TMC Martyrs Day5/6

তৃণমূলের একুশে জুলাই...

মানুষকে আহ্বান করেন ২১ জুলাই ধর্মতলায় সভায় যাওয়ার জন্য। মমতাকে নিয়ে লেখা বই ওই দিন ধর্মতলায় বিক্রি করেন ভাই দাস। তবে ২১ জুলাই সমাবেশের প্রচার কোনও উদ্দেশ্য নিয়ে না। তাহলে?

21 July TMC Martyrs Day6/6

তৃণমূলের একুশে জুলাই...

ভাই দাস বলেন,"আমি দিদিকে ভালোবাসি। আমি দিদির ভক্ত। তাই আমি নিজের উদ্যোগে এই প্রচার করি। অন্যরা তাঁদের মত প্রচার করেন।"