Afghan Cricketers Killed: পাক হামলায় নিহত আফগানিস্তানের ৩ ক্রিকেটার! প্রতিশোধের আগুনে রক্ত ফুটছে রশিদ খানের। আফগান নায়ক এবার নিজেই নিলেন চূড়ান্ত পদক্ষেপ
1/8বিগত কয়েক দিন ধরে পাক-আফগান সীমান্তে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। দক্ষিণ এশিয়ার দুই 'বন্ধু' দেশের সাম্প্রতিক সংঘাত বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুতর সংঘর্ষ বলেই মনে করা হচ্ছে। আর এই যুদ্ধের আবহে, পাক হামলায় তিন আফগানিস্তান ক্রিকেটার নিহত হয়েছেন!
2/8গত শুক্রবার পাকিস্তান সরাসরি আফগান বেসামরিক নাগরিকদের উপর বিমান হামলা চালিয়েছে। যার ফলে প্রায় ১০ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। প্রয়াতদের মধ্যে ছিলেন তিনি আফগান ক্রিকেটার-কবীর, সিবঘাতুল্লা ও হারুন।
3/8আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে যে, ওই তিন খেলোয়াড় এক প্রীতি ম্যাচে অংশ নিতে পাকিস্তান সীমান্তের পূর্ব পাকতিকা প্রদেশের উরগুন থেকে শরানায় যাচ্ছিলেন। আগ্রাসী ব্যাটার কবীর, জোরে বোলার সিবঘাতুল্লা ও প্রতিভাবান অলরাউন্ডার হারুনের সঙ্গে ছিলেন আরও ৫ আফগানিস্তানি।
4/8খেলে বাড়ি ফেরার সময়ে সন্ধ্যার দিকে এক সমাবেশ চলাকালীন ক্রিকেটারদের টার্গেট করা হয়েছে। কবীর, সিবঘাতুল্লা ও হারুন ঘটনাস্থলেই প্রাণ হারান আর বাকি পাঁচজন গুরুতর আহত হয়েছেন বলেই এসিবি তাদের এক্স হ্যান্ডেলে গভীর শোকপ্রকাশ করে জানিয়েছে।
5/8এই মর্মান্তিক ঘটনার প্রতিক্রিয়ায় এবং ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধায় এসিবি কঠোর সিদ্ধান্ত নিয়েছে। আসন্ন নভেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলা ত্রি-দেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। এই সিরিজে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তান ও শ্রীলঙ্কার খেলার কথা ছিল।
6/8আফগানিস্তানের টি-২০ অধিনায়ক রশিদ খান আর চুপ করে থাকলেন না। প্রতিশোধের আগুনে রক্ত ফুটছে রশিদের। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'সাম্প্রতিক পাক বিমান হামলায় আফগানিস্তানের বেসামরিক নাগরিকদের প্রাণহানির ঘটনায় আমি গভীর ভাবে শোকাহত। এই মর্মান্তিক ঘটনায় নারী, শিশু এবং বিশ্ব মঞ্চে আমাদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখা উচ্চাকাঙ্ক্ষী তরুণ ক্রিকেটাররা মারা গিয়েছে। বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে আক্রমণ সম্পূর্ণ অনৈতিক এবং বর্বরোচিত। এই অন্যায্য এবং বেআইনি কাজগুলি মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। এগুলি অলক্ষিত হওয়া উচিত নয়। মূল্যবান নিরীদের প্রাণ হারানোর প্রেক্ষাপটে, পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন সিরিজ থেকে এসিবির প্রত্যাহারের সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। এই কঠিন সময়ে আমি আমাদের জনগণের পাশে আছি, আমাদের জাতীয় মর্যাদা সবার আগে আসা উচিত।'
7/8নিজের দেশ আফগানিস্তান ছাড়াও অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরশাহী, আমেরিকা, ওয়েস্ট ইন্ডিজ মিলিয়ে মোট ১০ দেশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেন। টি-২০ দুনিয়ার সবচেয়ে চর্চিত নামগুলির একটিই রশিদ। আর এই আবহে রশিদ বড় সিদ্ধান্ত নিলেন।
8/8পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দারসের হয়ে খেলেন রশিদ। তবে পাক হামলার পর রশিদ কিন্তু তাঁর এক্স হ্যান্ডেলের বায়ো থেকে তুলে লাহোরের ফ্র্যাঞ্চাইজির নাম মুছে দিয়েছেন। আর তাঁর এই পদক্ষেপের পরেই জল্পনা শুরু হয়ে গিয়েছে যে, রশিদ কি তাহলে পিএসএল খেলেবেন না। রশিদ যদি লাহোরের হয়ে না খেলেন, তাহলে কিন্তু ফ্র্যাঞ্চাইজির বড় ক্ষতি হয়ে যাবে।