Cheteshwar Pujara Retires: রবিবাসরীয় বিস্ফোরণে কেঁপে গেল ভারতীয় ক্রিকেট... অশ্বিন-বিরাট-রোহিতের পর আরেক মহারথী বললেন আলবিদা। তাঁর ঝুলিতে আবার ৩৫ হাজারের উপর রান, ১০২ সেঞ্চুরি।
1/7গত বছর ডিসেম্বর থেকে একের পর এক ভারতীয় মহারথী অবসেরর পথে হেঁটেছেন। শুরুটা হয়েছিল রবিচন্দ্রন অশ্বিনক দিয়ে। তারপর বিরাট কোহলি ও রোহিত শর্মাও জানিয়ে দিয়েছিলেন যে, তাঁদের টি-২০ ফরম্যাটের পর টেস্টেও আর দেখা যাবে না। আর এবার অশ্বিন-বিরাট-রোহিতের দীর্ঘদিনের সতীর্থ বাইশ গজকে বললেন আলবিদা।
2/7ভারতের টেস্ট স্পেশালিস্ট চেতেশ্বর পূজারা 'ভারতীয় ক্রিকেটের সকল ফর্ম' থেকে অবিলম্বে অবসরের সিদ্ধান্ত নিয়েছে। ৩৭ বছর বয়সী পূজারাকে শেষবার ভারতের হয়ে ২০২৩ সালের জুনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডব্লিউটিসি ফাইনালে দেখা গিয়েছিল। রবিবার পূজারা তাঁর সকল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে চরম সিদ্ধান্ত জানিয়ে দিলেন।
3/7পূজারা লিখলেন, 'ভারতের জার্সি গায়ে চাপিয়ে, জাতীয় সঙ্গীত গেয়ে মাঠে নেমে আমার সেরাটা দেওয়ারই চেষ্টা করতাম প্রতিবার। আমি কী বলতে চাইছি, তার প্রকৃত অর্থ ভাষায় প্রকাশ করা অসম্ভব। কিন্তু ওই যে বলে, সমস্ত ভালো জিনিসেরই শেষ আছে। অপরিমেয় কৃতজ্ঞতার সঙ্গে আমি ভারতীয় ক্রিকেটের সকল ফর্ম থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ভালোবাসা এবং সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ!'
4/7২০১০ সালের অক্টোবরে পূজারার আন্তর্জাতিক কেরিয়ার শুরু। ১০৩টি টেস্ট এবং পাঁচটি ওডিআই খেলেছেন তিনি। টেস্ট ক্রিকেটেই তিনি তাঁর সেরা ফর্মে ছিলেন, ৪৩.৬০-র গড়ে রান করেছেন ৭১৯৫। যার বেশিরভাগই এসেছে ৩ নম্বরে ব্যাট করতে নেম, রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হওয়ার পর। পূজারা ১৯টি সেঞ্চুরি এবং ৩৫টি হাফ সেঞ্চুরি করেছেন। আফগানিস্তান ছাড়া প্রতিটি টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে পূজারা সেঞ্চুরি আছে। এমনকী যেখানে একবার খেলেছেন সেখানেও। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি পাঁচটি করে সেঞ্চুরি করেছেন এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে চারটি সেঞ্চুরি আছে পূজারার।
5/7২০১০ সালের শেষের দিকে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পূজারার টেস্ট অভিষেক হয় এবং অজিদের বিরুদ্ধেই বহু সিরিজ জয়ের অংশ ছিলেন পূজারা। বিশেষ করে ২০১৮-১৯ এবং ২০২০-২১ সালে অস্ট্রেলিয়ায় এবং ২০২৩ সালের শুরুর দিকে ঘরের মাঠে। চার টেস্টে ৫২১ রান করার পর তিনি ২০১৮-১৯ সিরিজে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের প্রথম টেস্ট সিরিজ জয়ে প্লেয়ার অফ দ্য সিরিজ ছিলেন।
6/7২০০৫ সালের ডিসেম্বরে সৌরাষ্ট্রের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় পূজারার এবং চলতি বছরের শুরুতে ২০২৪-২৫ রঞ্জি ট্রফি মরসুমেও তিনি সৌরাষ্ট্রের হয়ে খেলছেন। এরপর কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সের হয়ে সর্বশেষ খেলা পূজারার। প্রথম শ্রেণি, লিস্ট এ ও টি-২০ মিলিয়ে প্রায় ২৮ হাজারের কাছাকাছি রান আছে।
7/7ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে পূজারার ৩৫ হাজার ৮৬২ রানের সঙ্গেই রয়েছে ১০২টি শতরান। এখন তাঁকে বাইশ গজে ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবেই পাওয়া যায় মাইক্রোফোন হাতে ক্যামেরার সামনে। পূজারার অবসরের বিবৃতিতে বুঝিয়েই দিয়েছেন যে, দেশের হয়ে না খেললেও বিদেশে তাঁকে কাউন্টিতে দেখা যাবে।