Asia’s 50 Best Bars 2025: এশিয়ার সেরা ৫০ পানশালা; জায়গা করে নিল ভারতের ৪! আর কলকাতার...

Written BySubhapam Saha
Published: Jul 03, 2025, 09:14 PM IST|Updated: Jul 03, 2025, 09:14 PM IST

Asia’s 50 Best Bars 2025: এশিয়ার সেরা ৫০ পানশালার তালিকা প্রকাশ করল 'দ্য ওয়ার্ল্ড'স ফিফটি বেস্ট', জায়গা করে নিল ভারতের ৪! আর কলকাতার...

 Asia’s 50 Best Bars 20251/6

এশিয়ার সেরা ৫০ পানশালা

চারটি ভারতীয় পানশালা সম্প্রতি আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি পেল। 'দ্য ওয়ার্ল্ড'স ফিফটি বেস্ট' নামের মর্যাদাপূর্ণ র‍্যাঙ্কিং সংস্থা, সম্প্রতি চলতি বছরের নিরিখে এশিয়ার ৫০টি সেরা বারের বর্ধিত তালিকা প্রকাশ করেছে। ৫১ থেকে ১০০-র থাকা বারগুলির তালিকা প্রকাশিত হয়েছে। যেখানে জায়গা করে নিয়েছে ভারতের ৪

 

Asia’s 50 Best Bars 20252/6

এশিয়ার সেরা ৫০ পানশালা

এশিয়ার সেরা ৫০ পানশালায় ভারতের চার শহরের বার রয়েছে। গোয়ার রয়েছে দু'টি বার। একটি বার দিল্লির ও অপরটি মুম্বইয়ের। কলকাতায় একাধিক প্রাচীন পানশালা থাকা সত্ত্বেও তালিকায় তা স্থান পায়নি! 

 

Bar Outrigger3/6

বার আউটরিগার

বার আউটরিগার- গোয়ার এই পানশালা রয়েছে তালিকায় ৫৫ নম্বরে

 

Sidecar 4/6

সাইডকার

সাইডকার-নয়াদিল্লির এই পানশালা তালিকায় ৬২ নম্বরে

The Bombay Canteen5/6

দ্য বোম্বে ক্যান্টিন

দ্য বোম্বে ক্যান্টিন- মুম্বইয়ের এই পানশালা তালিকায় ৬৯ নম্বরে

 

Hideaway6/6

হাইডওয়ে

তালিকায় ৯৪ নম্বরে রয়েছে গোয়ার পানশালা-হাইডওয়ে