Terrible Bus Accident: ট্রাকের সঙ্গে ভয়ংকর সংঘর্ষ! মুহূর্তে জ্বলে গেল বাস, ঝলসে মৃত কমপক্ষে ৪১...
Terrible Bus Accident: ট্রাকের সঙ্গে ভয়ংকর সংঘর্ষ! মুহূর্তে জ্বলে গেল বাস, ঝলসে মৃত কমপক্ষে ৪১...
Mexico: ট্রাক ও বাসের ভয়ংকর সংঘর্ষ। দুর্ঘটনায় নিমেষে বাসে আগুন ধরে যায়। ৪৮ যাত্রীর মধ্যে চালক-সহ ৪১ জন মারা যান।
Feb 09, 2025, 12:39 PM IST
1/6
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর পথদুর্ঘটনা দক্ষিণ মেক্সিকোতে। দুর্ঘটনায় কমপক্ষে ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
2/6
গত শনিবার ভোরে মেক্সিকোর এসকারসেগার কাছে সংঘর্ষের পর বাসটি আগুনে পুড়ে সম্পূর্ণ পুড়ে গিয়েছে।
photos
TRENDING NOW
3/6
বাস অপারেটর ট্যুরের আকোস্টা জানিয়েছেন, কানকুন থেকে তাবাসকো যাচ্ছিল বাসটি। এতে ৪৮ জন যাত্রী ছিলেন। রাস্তায় ট্রাকের সঙ্গে ভয়ংকর সংঘর্ষে লিপ্ত হয়। বাসে আগুন লেগে যায়।
4/6
তীব্র আগুন ঝলসে ৩৮ জন যাত্রী এবং দুইজন চালকের মৃত্যু হয়েছে। ট্রাকের চালকও মারা যায় বলে জানা গিয়েছে।
5/6
ফেসবুক পোস্টে বাস অপারেটর সংস্থা লেখেন, 'যা ঘটেছে তার জন্য গভীরভাবে দুঃখিত। ঘটনার মূল কারণ খোঁজার তদন্ত চলছে। এবং বাসটি গতি সীমার মধ্যে চলছিল।'
6/6
তাবাসকো রাজ্য সরকার জানিয়েছে যে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। নিহতদের শনাক্ত করার কাজও চলছে।
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.