1/5

অধীর রায়: মর্মান্তিক ঘটনার সাক্ষী ঝাড়গ্রাম । সোমবার দুপুর ১টার নাগাদ ঝাড়গ্রামের তিন জায়গায় বাজ পড়ে ৫ জনের মৃত্যু হয়েছে । আর আহত হয়েছে ২২ জন । এদিন সকাল থেকে বৃষ্টি শুরু হয় ঝাড়গ্রামে । দুপুরের দিকে বৃষ্টির দাপট যেমন বাড়ে সেইসঙ্গে বাড়ে মেঘের গর্জন । দুপুর ১টার নাগাদ ধারাবাহিক বজ্রপাত হয় ঝাড়গ্রামের তিন জায়গায় । আর তাতেই মৃত্য হয় ৫ জনের । আহত হয়েছে ২২ জন ।
2/5

3/5

জাম্বনী থানার পরিহাটিতে জমিতে চাষ করতে গিয়ে বাজ পড়ে মারা যান নেপাল মূর্মূ । সেই ঘটনায় আহত হয়েছেন দুজন। যেখানে বাজ পড়েছে তাঁর পাশের জমিতে কাজ করছিলেন ১৪ জন । বৃষ্টি শুরু হতেই তাঁরা জমি থেকে উঠে বৃষ্টির হাত থেকে বাঁচতে গিয়ে রাস্তার পাশে যাত্রী প্রতিক্ষালয়ে গিয়ে দাঁড়ান । কিন্তু সেখানেই আচমকা বাজ পড়ে । বাজ পড়ে ঘটনাস্থলে মারা যান শেখ মুক্তার।আগুনে ঝলসে আহত হন দুই শিশু সহ মোট ছজন।
4/5

5/5

