Akshaya Tritiya 2025: এই অক্ষয় তৃতীয়ায় সৌভাগ্য তুঙ্গে উঠবেন এই রাশির জাতকেরা! টাকাপয়সার জোয়ারে ভাসবেন...

Written BySoumitra Sen
Published: Apr 28, 2025, 03:34 PM IST|Updated: Apr 28, 2025, 03:34 PM IST
Akshaya Tritiya 2025 Lucky Zodiac Signs: অত্যন্ত শুভ দিন। এদিন দানধ্যান করতে হয়। এদিন সোনা বা রুপো কিনতে হয়। বিশ্বাস, এদিন যা কেনা হয়, তা অক্ষয় থাকে।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অক্ষয় তৃতীয়া। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় দিনে এই তিথি পড়ে। মনে করা হয়, এদিন যে পুণ্য সঞ্চয় হয়, তার কোনও ক্ষয়-ব্যয় নেই। দিনটিতে অনেকেই শুভ কাজ সম্পন্ন করেন। অক্ষয় তৃতীয়ার দিনটিতে বড় বড় সব ঘটনা ঘটেছে বলে শোনা যায়। যেমন, মনে করা হয়, এদিনই গঙ্গা স্বর্গ থেকে মর্ত্যে অবতরণ করেছিলেন। অক্ষয় তৃতীয়া দিনটিকে ভগবান পরশুরামের জন্মদিনও মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিনে লক্ষ্মী নারায়ণের পুজো করা হয়, বা শ্রীবিষ্ণু ও লক্ষ্মীর পুজো। কেউ কেউ লক্ষ্মী-গণেশের পুজোও করেন। এদিন দানধ্যানও করতে হয়। অন্ন, বস্ত্র, খাদ্য, জল-- অক্ষয় তৃতীয়ার দিন এসব দিলে পুণ্যলাভ হয় দাতার। এদিন সোনা বা রুপো কিনতে হয়। কেনাটা শুভ বলে মনে করা হয়। এদিন যা কেনা হয়, তা অক্ষয় থাকে।

সৌভাগ্যের শীর্ষে1/6

সৌভাগ্যের শীর্ষে

বৃহস্পতি ঢুকছে মিথুনে, শনি প্রবেশ করছে মীনে, সঙ্গে রয়েছে রাহু কেতুর সংযোজনও। আর অক্ষয় তৃতীয়ার শুভ সময়েই এই গ্রহ-তারা সংযোজনের জেরে পাঁচ রাশির জাতক-জাতিকার সময় অত্যন্ত ভালো যাবে। জেনে নিন কার কার।

বৃষ2/6

বৃষ

এঁদের টানা উন্নতি ঘটবে। এঁদের মনোসংযোগ ঠিক থাকবে। ক্রমে ক্রমে কিন্তু অবধারিত উন্নতি হবে এঁদের। 

মিথুন3/6

মিথুন

অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে বৃহস্পতির গতির জন্য মিথুনের উন্নতি ঘটবে। শনি ও রাহুর প্রভাবে মিথুনের দারুণ উন্নতি হবে। 

সিংহ4/6

সিংহ

সিংহ রাশির মানুষজন প্রচুর উন্নতি ঘটবে। এঁদের নেতৃত্বশক্তি বাড়বে। মানসিক উদ্বেগ কমবে।

ধনু5/6

ধনু

নতুন করে সমীকরণ তৈরি হবে। ব্যবসায় পার্টনারশিপ তৈরি হবে। রাহু এদের সৃজনীশক্তি বৃদ্ধি করবে।

তুলা6/6

তুলা

তুলারাশির ভাগ্যে আসবে জোয়ার। বৃহস্পতি এ সময়ে এঁদের জন্য সুখের দরজা খুলে দেবেন। শনি, রাহু ও কেতু প্রত্যেকেই নানা ভাবে এঁদের সামনে এগিয়ে নিয়ে যাবে। তুলার উন্নতি কেউ আটকাতে পারবে না!

(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)