6 Top Indian Food Destination:৬-টি শহরের নাম উঠল বিশ্বের সেরা খাদ্য় তালিকায়! রয়েছে কলকাতাও...

ভারতের ৬টি শহর সারা বিশ্বের সেরা খাদ্য় তালিকায় ১০০-র মধ্য়ে রয়েছে। সদ্য় টেস্ট অ্য়াটলাস্ট তালিকায় মর্যাদা পেয়েছে। এই তালিকায় নাম রয়েছে কলকাতারও।   

Jul 05, 2025, 08:59 AM IST
1/7

ভারত হল স্বাদে ভরপুর একটি দেশ। এই দেশের প্রত্য়েক রাজ্য়ের রন্ধনপ্রণালীতে ঐতিহ্য়ের সমাহার রয়েছে। ভারতের ৬টি শহর টেস্ট অ্য়াটলাস্ট, সেরা খাদ্য় তালিকায় বিশ্বে ১০০-র মধ্য়ে রয়েছে। মুম্বাই ভারতের মধ্য়ে সবচেয়ে উপরে, ৫ম স্থানে রয়েছে। অমৃতসর(৪৩), দিল্লি(৪৫), হয়দরাবাদ(৫০), কলকাতা(৭১) এবং চেন্নাই(৭৫)।   

2/7

মুম্বাই স্বপ্নের শহর মুম্বাই সারা বিশ্বের মধ্য়ে ৫ম স্থানে রয়েছে। কিমা পাও, কোলিওয়াডা প্রণ, বড়া পাও, রাগদা প্য়াটিস এই সব স্ট্রিট ফুড এই শহরের সেরা খাবার। মুম্বাইয়ের সেরা রেস্তোরার মধ্য়ে অন্য়তম হল লিওপোল্ড ক্য়াফে। এই ক্য়াফে তন্দুরি, কিমা এবং টিক্কার জন্য় বিখ্য়াত। রাম আশ্রয়ের বিখ্য়াত হল মেদু বড়া,উপমা এবং নাড়কেলের চাটনি। মুম্বাইয়ের নবাব সাহেব- ডাল মাখনি, পনির টিক্কা এবং সরসো কা সাগের জন্য় বিখ্য়াত। 

3/7

অমৃতসর অমৃতসর ৪৩ তম অবস্থানে রয়েছে। এই শহরের বিখ্য়াত খাবার হল অমৃতসারী কুলচা, পালক পনির, ডাল মাখনি। অমৃতসরের ঐতিহ্য়বাহী রেস্তোরা গুলির মধ্য়ে অন্য়তম হল কেসর দা ধাবা, ভরওয়ান দা ধাবা। যাঁরা মিষ্টি খেতে পছন্দ করেন তাঁদের জন্য় রয়েছে ক্রিস্টাল রেস্তোরার খির।

4/7

দিল্লি দিল্লি রয়েছে ৪৫ তম স্থানে। এই শহরের সেরা খাবার হল কুলচা-লস্য়ি এবং ছোলে ভাটুরে। এছাড়া রয়েছে ডাল মাখনি, মুর্গ মাখনি, পকোড়া এবং গুলাব জামুন। নামকরা রেস্তোরা হল দম পুখত। যা খিরে এবং বিরিয়ানির জন্য় বিখ্য়াত। এরপরে রয়েছে সারভানা ভবনের ইডলি, মেদু বড়া যা স্থানীয় লোকের খুবই পছন্দের রেস্তোরা। 

5/7

হয়দরাবাদ ৫০-এ রয়েছে হয়দরাবাদর। হয়দরাবাদের নাম শুনলেই সবার প্রথমে মাথায় আসে বিরিয়ানি। এছাড়া রয়েছে পেসারা ধোসা, চিকেন ৬৫, করাচি বিস্কুট এবং ইডলি।   

6/7

কলকাতা কলকাতার নাম ৭১-এ। জনপ্রিয় খাবারগুলির মধ্য়ে প্রথমেই পরে রসোগোল্লা। এছাড়া রয়েছে কাঠি রোল এবং মোগলাই পরোটা। যা ব্রিটিশ এবং মুঘল সাম্রাজ্য় থেকেই খাদ্য় তালিকায় রয়েছে।   

7/7

চেন্নাই চেন্নাই রয়েছে ৭৫ তম স্থানে।  দক্ষিণ বঙ্গের নাম শুনলেই প্রথমে মাথায় আসে দোসা, ইডলি, সামবার। এছাড়া নামকরা রেস্তোরা হল পেশোয়ারী।