Mount Leo Pargial: চারিদিকে বরফে ফাটল, দৃশ্যমানতা প্রায় শূন্য! মাউন্ট লিও পারগিলের শীর্ষে ৬ বাঙালি...

Written ByTanumoy Ghosal
Published: Aug 12, 2025, 05:30 PM IST|Updated: Aug 12, 2025, 05:36 PM IST

Mount Leo Pargial:  চিন সীমান্ত লাগোয়া  কিন্নর হিমালয়ের মাউন্ট লিও পারগিলের শীর্ষে পা রাখলেন হাওড়া ডিস্ট্রিক্ট মাউন্টেনার্স এন্ড ট্রেকার্স এসোসিয়েশনের ৬ সদস্য।

দুর্গম পর্বত শিখরে ৬ বাঙালি!1/7

দুর্গম পর্বত শিখরে ৬ বাঙালি!

দেবব্রত ঘোষ: প্রতিকূল আবহাওয়া, সঙ্গে আবার তুষার ঝড়।  কিন্তু বাধা হতে পারল না কিছুই! চিন সীমান্ত লাগোয়া  কিন্নর হিমালয়ের মাউন্ট লিও পারগিলের শীর্ষে পা রাখলেন হাওড়া ডিস্ট্রিক্ট মাউন্টেনার্স এন্ড ট্রেকার্স এসোসিয়েশনের ৬ সদস্য।

দুর্গম পর্বত শিখরে ৬ বাঙালি!2/7

দুর্গম পর্বত শিখরে ৬ বাঙালি!

মাউন্ট লিও পারগিল। ৬৭৯২ মিটার উচ্চতার এই শৃঙ্গটি কিন্নর হিমালয়ের স্পিতি উপত্যকায়।

দুর্গম পর্বত শিখরে ৬ বাঙালি!3/7

দুর্গম পর্বত শিখরে ৬ বাঙালি!

উচ্চতা হয়তো তেমন নয়। কিন্তু বিভিন্ন প্রতিকূলতার কারণেই সামিট না করেই ফিরে আসতে হয়েছে অনেক পর্বতারোহীকেই। 

দুর্গম পর্বত শিখরে ৬ বাঙালি!4/7

দুর্গম পর্বত শিখরে ৬ বাঙালি!

হাওড়া ডিস্ট্রিক্ট মাউন্টেনার্স এন্ড ট্রেকার্স এসোসিয়েশনের কিন্তু শীর্ষরোহন করলেন। ২৫ জুলাই মাউন্ট লিও পারগিলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ২২ জন। কিন্ত বেসক্যাম্পে পৌঁছেই অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। তাঁদেরকে নামিয়ে আনা হয়।

দুর্গম পর্বত শিখরে ৬ বাঙালি!5/7

দুর্গম পর্বত শিখরে ৬ বাঙালি!

টিমের বাকিরা অবশ্য মনোবল হারাননি। শেষপর্যন্ত একে এক বরফের ফাটল পেরিয়ে ৩ অগাস্ট সকাল ১০ নাগাদ   মাউন্ট লিও পারগিল শীর্ষে পৌঁছন ৬ জন।

 

দুর্গম পর্বত শিখরে ৬ বাঙালি!6/7

দুর্গম পর্বত শিখরে ৬ বাঙালি!

টিম লিডার স্বরাজ ঘোষ জানান, ২৯ জুলাই  সামিট ক্যাম্পে পৌঁছয়। সেদিন রাতেই সামিট করার পরিকল্পনা ছিল। কিন্তু প্রচন্ড ঝোড়ো হাওয়া ও তুষারপাতের কারণে ফিরতে আসতে হয়। এরপর আবার ২ রা আগস্ট রাতে সামিটের উদ্দ্যেশ্য রওনা দিই। কাল দশটা নাগাদ সামিট করি'।

দুর্গম পর্বত শিখরে ৬ বাঙালি!7/7

দুর্গম পর্বত শিখরে ৬ বাঙালি!

ফেরার পথে আরও সমস্য়া পড়েন শৃঙ্গজয়ীরা। টিম লিডার স্বরাজ ঘোষ বলেন,  দৃশ্যমানতা এতটাই কমে গিয়েছিল যে,  দু'হাত দূরেও কিছুই দেখা যাচ্ছিল না। বরফে ফাটলের কারণে যেকোনও সময়ে দুর্ঘটনার আশঙ্কা ছিল। ফলে নামতে অনেকটা সময় লেগে যায়।