Katwa Blast: ভয়ংকর ষড়যন্ত্র! 'মহরমেই বড় কোনও ঘটনা ঘটে যেত', কাটোয়া বি*স্ফোরণকাণ্ডে...

Katwa Blast: কাটোয়ার  রাজুয়া গ্রামে ভয়াবহ বিস্ফোরণ। তীব্রতা এতটাই ছিল যে, একাধিক বাড়ি চাল উড়ে দিয়েছে। মৃত ‍১। সেই ঘটনায় মূলচক্রী জামির শেখ-সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিস।

| Jul 06, 2025, 08:09 PM IST
1/9

কাটোয়ায় বিস্ফোরণ

সন্দীপ ঘোষ চৌধুরী: 'মহরমের পরেই হয়তো বড় কোনও ঘটনা ঘটে যেত'। গ্রামেরই একটি পরিত্যক্ত বাড়িতে চলছিল বোমা বাঁধার কাজ! কাটোয়া বিস্ফোরণকাণ্ডে মূলচক্রী জামির শেখ-সহ গ্রেফতার ৬। জামিরকে ৫ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ১৪ দিন জেল হেফাজতে পাঠানো হয়েছে বাকীদের।

2/9

কাটোয়ায় বিস্ফোরণ

ঘটনার সূত্রপাত শুক্রবার। সেদিন রাতে হঠাত্‍ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে কাটোয়ার  রাজুয়া গ্রামে। স্থানীয়দের দাবি, মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে পরপর দুটি বিস্ফোরণ ঘটে।

3/9

কাটোয়ায় বিস্ফোরণ

বিস্ফোরণের জেরে এলাকার একাধিক বাড়িতে ফাটল দেখা দেয়। অনেক বাড়ি চাল উড়ে যায়। এমনকী, হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি বাড়ির দেওয়াল।

4/9

কাটোয়ায় বিস্ফোরণ

পুলিস সূত্রে খবর, এই বিস্ফোরণের মূলচক্রী জামির শেখ। কেতুগ্রামের কাঁচারা গ্রামের বাসিন্দা সে। লিংকম্যান হিসেবে কাজ করত জামির।

5/9

কাটোয়ায় বিস্ফোরণ

এই জামিরের মাধ্যমেই বীরভূমের নানুর থানা শিয়াল গ্রামের বাসিন্দা বরকত কারিগরকে বোমা তৈরির বরাত দিয়েছিলেন রাজুয়ার গ্রামের বাসিন্দা তুফান চৌধুরী। গ্রামেরই পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল। কোনওভাবে সেই বোমা থেকেই বিস্ফোরণ ঘটে।

6/9

কাটোয়ায় বিস্ফোরণ

জামির শেখ ও তুফান চৌধুরীর  কথোপকথনের অডিও পুলিসের হাতে এসেছে। পুলিস জানিয়েছে, এই ঘটনার সঙ্গে বৃহৎ ষড়যন্ত্র জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘটনার নেপথ্যে কারা কারা রয়েছে, তা খুঁজে বার করতে গোয়েন্দা বিভাগের সহায়তা নেওয়া হচ্ছে। 

7/9

কাটোয়ায় বিস্ফোরণ

রাজুয়া গ্রামের পাশেই অজয় নদ। স্থানীয় বাসিন্দা বলছেন, বোমা তৈরির জন্য নদীর তীরবর্তী গ্রামগুলি বেছে নেয় দুষ্কৃতীরা। কারণ, নদীপথে সহজেই বিস্ফোরক অন্যত্র নিয়ে যাওয়া যায়। এর আগে, কেতুগ্রামের কুনুর নদীর ধারেও বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। 

8/9

কাটোয়ায় বিস্ফোরণ

কাটোয়ার বিধায়ক , তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের দাবি, 'রজোয়ার বোমা বিস্ফোরণকাণ্ডে পুলিস যে পাঁচজনকে গ্রেফতার করেছে, সেই পাঁচজন শুধু সিপিএম সমর্থক নয়, তাদের কর্মী। সবসময়ই বিভিন্ন সমাজবিরোধী কাজের সঙ্গে যুক্ত থাকে। যদি এই ঘটনা(বিস্ফোরণ) না ঘটত, তাহলে মহরমের পরেই হয়তো ঘটনা ঘটে যেত'।

9/9

কাটোয়ায় বিস্ফোরণ

সিপিএমের কেতুগ্রাম এক এরিয়া কমিটির সদস্য মিজানুর কবির ধীরাজ অবশ্য বলছেন, 'তৃণমূলের জেলা সভাপতি যে দাবি করেছেন, এই দাবি মিথ্যা। এদের সঙ্গে সিপিএমের কোনও যোগ নেই। আসলে এরা হচ্ছে তৃণমূলেরই দুষ্কৃতী। বোমা বাঁধতে গিয়েছিল। ওই এলাকায় তৃণমূলই রাজত্ব করে। জামির শেখের বাবা তৃণমূলের কর্মী'।