6 Easy Hairfall Remedies:বর্ষাকালে চুলের সমস্য়া? ৬- টি উপায় সমস্য়া দূর করুন-

Jul 02, 2025, 04:12 PM IST
1/9

বর্ষাকালে চুলের সমস্য়ায় ভুগছেন? ভাবছেন এর কারণ কী হতে পারে? এর পেছনে বড় কারণ হল আবহাওয়ার পরিবর্তন। এই মরশুমে বাতাসে উষ্ণতা ও আর্দ্রতার পরিমাণ বেড়ে যায়। 

2/9

বর্ষাকাল গরম থেকে স্বস্তির নিঃশ্বাস  দিলেও, চুলের অবস্থা বেহাল করে দেয়। ঋতু বদলের পাশাপাশি চুলের যত্নেও পরিবর্তন আনা দরকার। বর্ষাকালে বাতাসে অতিরিক্ত আর্দ্রতা চুলকে ফ্রিজি এবং ভঙ্গুর করে দেয়। এছাড়া ঘামে মাথার তালুতে ছত্রাকের সংক্রমণ হতে পারে।

3/9

 সাধারণত মানুষ চুলের যত্ন নিতে ভুলে যান। এতেই বাড়ে সমস্য়া। চুল পড়ার সমস্য়া ভিন্ন কারণে বাড়তে পারে। এর মধ্য়ে প্রধান কারণ হল নিয়মিত স্ক্য়াল্প পরিষ্কার না রাখা।   

4/9

বর্ষাকালে চুল পড়া বন্ধ করবেন যে উপায়- ১) নিয়মিত চুলের যত্ন নিতে হবে। স্ক্য়াল্প পরিষ্কার রাখতে হবে। একটি সালফেট -ফ্রি শ্য়াম্পু বেছে নিন যা আপনার চুলের জন্য় উপযোগী। তবে শ্য়াম্পু করার পর চুলকে সম্পূর্ণ শুকিয়ে নেবেন, কারণ ভিজে চুল আপনার চুলকে ভঙ্গুর করতে পারে।

5/9

২) শ্য়াম্পু করার পর, চুলে কন্ডিশনার ব্য়াবহার করুন। এই কন্ডিশনার চুলকে মসৃণ করে।   

6/9

৩) এছাড়া চুলে প্রোটিন হেয়ার প্য়াক ব্য়াবহার করুন। এই হেয়ার প্য়াক বাজার থেকে কিনেও আনতে পারেন অথবা বাড়িতেই বানিয়ে নিতে পারেন। মেথিকে সারারাত জলে ভিজিয়ে রাখুন। পরদিন ভিজিয়ে রাখা মেথিকে পেস্ট করে তাতে টকদই মিশিয়ে নিন। এই পেস্টটিকে  ৩০-৪৫ মিনিট মাথায় মেখে রাখুন। এরপর ধুয়ে ফেলুন। এই হেয়ার প্য়াক চুল পড়া কমাবে। 

7/9

৪) সপ্তাহে ১-২ দিন স্ক্য়াল্পে তেল মালিশ করুন। এতে স্ক্য়াল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে। চুলে তেলের ব্য়াবহার, চুলকে মজবুত করবে এবং চুলকে পুষ্টি যোগাবে। 

8/9

৫) চুল পড়া কমাতে  হলে শুধু চুলের যত্ন নিলেই চলবে না, ডায়েটের দিকেও কড়া নজর দিতে হবে। সাধারণত  আয়রন, জিঙ্ক ও প্রোটিনের ঘাটতি থাকলেই চুলের সমস্য়া দেখা দেয়।  ফলে প্রত্য়েক দিনের ডায়েটে ডিম, বাদাম, বিভিন্ন শাক সবজি এবং ফল রাখুন। এছাড়াও প্রচুর পরিমাণে জল পান করুন। 

9/9

৬) চুলকে তাপ জাতীয় দ্রব্য় থেকে দূরে রাখুন। বেশি তাপ ব্য়বহার চুলের ফ্রিজিনেস বাড়ায়। ফলে চুল শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। তাই যতটা সম্ভব চুলকে কার্লার, ড্রায়ার এবং স্ট্রেটনার থেকে দূরে রাখুন।