Mystery Well Death: ভয়াবহ! বন্ধুকে বাঁচাতে পর পর কুয়োয় ঝাঁপ! কিন্তু উঠে এল একের পর এক দেহ! চোরাবালি? বিষাক্ত গ্যাস?

Written BySoumitra SenUpdated bySoumitra Sen
Published: Apr 05, 2025, 03:18 PM|Updated: Apr 05, 2025, 03:26 PM

8 Killed in 150 Year Old Well: শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণও ঘোষণা করা হয়েছে। কীভাবে মৃত্যু তদন্ত হবে।

1/6

বহুদিন কুয়ো পরিষ্কার হয়নি। স্রেফ রুটিন কাজ চলছিল। কিন্তু সেটাই যে এমন বিভীষিকায় পরিণত হবে, কে জানত!

2/6

কী বিভীষিকা? কুয়োর কাজে এসে মারা গেল ৮ জন! বিষাক্ত গ্যাসের প্রভাব?

3/6

অন্তত তেমনই মনে করা হচ্ছে। প্রাথমিক ভাবে পাঁচ গ্রামবাসী ১৫০ বছরের ওই কুয়োয় নামেন। কুয়োয় পড়ে থাকা আবর্জনা পরিষ্কারের জন্য।

4/6

তাঁরা গিয়ে কাজ শুরু করতে না করতেই বুঝতে পারেন, পায়ের নীচের কাদামাটি ক্রমশ সরে যাচ্ছে, তাঁরা ডুবে যাচ্ছেন। রয়েছে বিষ্কাত গ্যাসও। নীচে কিছু একটা সমস্যা হয়েছে বুঝে, সঙ্গে সঙ্গে আরও তিন জন নেমে পড়েন। কিন্তু সকলেই বিষাক্ত গ্যাসে আচ্ছন্ন  হয়ে মারা যান। 

5/6

একটি রেসকিউ টিম আসে। আসে পুলিস, এসডিআরএফ। তড়িঘড়ি কাজ চলে। কিন্তু কাউকেই বাঁচানো যায়নি! পর পর আটটি দেহ তুলে আনা হয় কুয়োর গর্ভ থেকে। 

6/6

ঘটনাস্থল মধ্যপ্রদেশের কোনদাওয়াত গ্রাম।  সেখানে কয়েকদিন পরেই গাংগাউর ফেস্টিভ্যাল। সেই উৎসব উপলক্ষেই এই কাজ। আর সেখানেই ঘটল এই মর্মান্তিক ঘটনা। কীভাবে মৃত্যু তদন্ত হবে। শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণও ঘোষণা করা হয়েছে।